| ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

এই পরিস্থিতির জন্য বিসিবি ও দলের মালিকদের দুষলেন ডেভিড মালান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০৯ ১০:৪৮:০৬
এই পরিস্থিতির জন্য বিসিবি ও দলের মালিকদের দুষলেন ডেভিড মালান

এবার বিপিএলে কুমিল্লার প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে আশা জাগিয়েও ইনিংস বড় করতে পারেননি মালান। রংপুরের জিম্বাবুইয়ান অফস্পিনার সিকান্দার রাজার বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। তবে তার আগে ৯ বলে ২ বাউন্ডারি ১ ছক্কায় ১৭ রান করেন বাঁহাতি এই ব্যাটার।

আজ সোমবার (৯ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

তাই কনকনে বাতাস আর প্রচন্ড শীতের মধ্যেও কঠোর অনুশীলন করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেলোয়াড়রা। মিরপুরে বিসিবি একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে লম্বা সময় কাটিয়েছেন ডেভিড মালান। সেখানে তিনি বিপিএলকে ভাল মানের আসর বলে জানিয়েছেন তিনি। তবে এই টুর্নামেন্টের মান আগে ভালো ছিলো বলেও মানছেন তারকা এই ব্যাটার।

মালান বলেন, ‘আমি বিপিএলের শুরুতে আন্দ্রে রাসেল, শহিদ আফ্রিদি, সুনিল নারাইন, পোলার্ড- একই সঙ্গে এদের সাথে খেলেছি। ঠিক যেন আইপিএল দলের মতো। মান আগে ভালোই ছিল। এখন হয়তো বিসিবি ও দলের মালিকদের চ্যালেঞ্জ এটাই- বিশ্বের সেরা ক্রিকেটারদের ফিরিয়ে আনা।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি এখানে খেলার মান ভালো। বিপিএল সবসময়ই তরুণ ইংলিশ ক্রিকেটারদের এগিয়ে যাওয়ার জন্য আদর্শ টুর্নামেন্ট। বিপিএল যদি মান ধরে রাখতে পারে, তাহলে সে ক্রিকেটাররা নিশ্চয়ই আবার বিপিএলে ফেরা শুরু করবে।’

বিপিএল এক আকর্ষণীয় ও ভাল টি-টোয়েণ্টি ফ্রাঞ্চাইজি আসর। এ আসর খেলে তিনি অনেক কিছু শিখেছেন। প্রতিকূলতাকে কিভাবে অতিক্রম করতে হয়, মন্থর গতির ও নিচু বাউন্সি পিচে কিভাবে নিজেকে মানিয়ে নিতে হয়? সে কৌশল রপ্ত করতেও বিপিএলের যথেষ্ট ভূমিকা ছিল বলে মন্তব্য মালানের।

তাইতো মালানের মুখে ভেসে এলো এমন কথা, ‘বিপিএল সবসময়ই উপভোগ করি। আমার ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারের শুরুর দিকের টুর্নামেন্ট এটি। এখানে খেলেই আমি অনেক কিছু শিখেছি। আমি ঢাকা প্রিমিয়ার লিগেও খেলেছি। দুটি টুর্নামেন্টই আমার খেলায় উন্নতি আনতে সাহায্য করেছে। সে জন্যই বাংলাদেশে আসার কোনো সুযোগই আমি হাতছাড়া করি না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ...

ফুটবল

ঢাকায় আসতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ

ঢাকায় আসতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ কিংবা অন্য ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...