| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এ মাসেই মুখোমুখি হচ্ছেন মেসি-রোনালদো, জেনে নিন কবে কোথায়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০২ ১৬:০০:১৭
এ মাসেই মুখোমুখি হচ্ছেন মেসি-রোনালদো, জেনে নিন কবে কোথায়

ওই ম্যাচ মেসি এবং রোনালদোকে আবার মুখোমুখি করতে পারে। হয়তো শেষবারের মতো! ম্যাচটি আগামী ১৯ জানুয়ারি মাঠে গড়বে। অবশ্য মেসি কিংবা রোনালদো ওই ম্যাচে খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। এর আগে লা লিগায় মেসি-রোনালদোর মুখোমুখি হওয়া ছিল নিয়মিত ব্যাপার। এরপর জুভেন্টাসের রোনালদো বার্সার মেসির মুখোমুখি হয়েছে।

ক্রিস্টিয়ানো রোনালদো জানুয়ারির শীতকালীন দলবদলের দরজা খুলতেই সৌদি ক্লাব আল নাসারে যোগ দিয়েছেন। ক্লাবের সঙ্গে আড়াই বছর অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করেছেন তিনি। ওই রোনালদো কবে ক্লাবটির হয়ে মাঠে নামবেন তাও এখন নিশ্চিত নয়। যদিও ৫ জানুয়ারি ম্যাচ আছে দলটির।

ওদিকে মেসি এখনও পিএসজির অনুশীলনে যোগ দেননি। সোমবার তার অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার কথা। ফিটনেস নিয়ে মাঠে ফিরতে সময় লেগে যেতে পারে আরও কিছুদিন। সব ঠিক থাকলে ১২ জানুয়ারির ম্যাচে মাঠে নামতে পারেন তিনি। বিশ্বকাপের বছর, সামনে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, লিগ টেবিলে শীর্ষে থাকলেও পিএসজি খুব বেশি এগিয়ে আছেন তাও না। সব মিলিয়ে পিএসজি তাকে বিশ্রাম দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।

সৌদির সাংবাদিক আশরাফ বিন আয়াদ জানিয়েছেন, ম্যাচটি মূলত ২০২২ সালের শুরু বা জানুয়ারিতে হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা গত বছর আয়োজন করা সম্ভব হয়নি। এবার ম্যাচটি আয়োজনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। তবে ফ্রান্স ও সৌদি ক্লাবের মুখোমুখি হওয়া ও মেসি-রোনালদোর ম্যাচটি খেলার বিষয়টি এখনও চূড়ান্ত নয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...