নিজেদের দলে ভেড়ানোর জন্য যে কোচকে নিয়ে পর্তুগাল-ব্রাজিলের টানাহেচড়া
কিন্তু আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের দাবি স্বঘোষিত স্পেশাল ওয়ান মরিনহো নিজে ব্রাজিলের কোচ হওয়ার আগ্রহ দেখাচ্ছেন। দাবি যাই হোক, এমনিতেই জাতীয় দল নাকি রোমার কোচ থাকবেন মরিনহো, এটি নিয়ে চলছিল টানাপোড়েন। এখন প্রধান কোচের পদ নিয়ে পর্তুগালের সঙ্গে ব্রাজিলের প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছে।
২০০২ সালে সবশেষ বিশ্বকাপ জেতে ব্রাজিল। এরপর থেকে প্রতি আসরের মতো ফেভারিটের তকমা নিয়ে কাতার বিশ্বকাপেও খেলতে আসে সেলেসাওরা। কিন্তু ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টি শুট আউটে হেরে বিদায় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হতাশাজনক বিদায়ের পর চাকরি ছাড়তে হয় কোচ তিতেকে।
এরপর দল পুনগঠন প্রক্রিয়ায় নতুন কোচের সন্ধানে নামে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। শোনা যাচ্ছে পর্তুগিজ কোচ হোসে মরিনিওকে কোচ হিসেবে পেতে চায় লাতিন জায়ান্টরা। ইতালিয়ান একটি গণমাধ্যমের দাবি দুই পক্ষের শুরু করেছে আলাপ আলোচানা।
এর আগে সেলেসাওদের পক্ষ থেকে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা এবং রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে প্রস্তাব দেওয়া হয়। কিন্তু দুই পক্ষ থেকে নেতিবাচক সাড়া পায় ব্রাজিল। এবার রোমার কোচ জোসে মরিনহোকে পেতে চাইছে সিবিএফ।
এদিকে নিজ দেশের বাইরে থেকে কোচ আনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চলছে ব্রাজিল জুড়ে। সেলেসাওদের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও বিদেশি কোচের পক্ষে থাকলেও এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন আরেক কিংবদন্তি রিভালদো। বিশ্বকাপ জয়ী রিভালদোর মতে এটি দেশি কোচদের জন্য অপমানজনক।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
