| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন আর্জেন্টিনার গণমাধ্যম

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২০ ২০:৩০:৩৫
বাংলাদেশকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন আর্জেন্টিনার গণমাধ্যম

উত্থাপ-পতন তো ছিল কাতারেও। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে অন্যতম ফেবারিট হিসেবে খেলতে নামা, এরপর প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হার।

আবার কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে দুই গোলে এগিয়ে যাওয়ার পরও ম্যাচ চলে গেল টাইব্রেকারে, যার পুনরাবৃত্তি ঘটল ফাইনালেও। সেখানেও শেষ হাসি হাসল আর্জেন্টিনাই। ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপার ছোঁয়া পেল আর্জেন্টাইনরা। এমন দিনে বিশ্বের ফুটবল ভক্তদের ভালোবাসা ভুলবেন কী করে তারা।

বিশেষ করে বাংলাদেশে আর্জেন্টিনাকে নিয়ে উন্মাদনা ছুঁয়ে গেছে তাদের। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর বুয়েনস এইরেস টাইমস তাদের প্রতিবেদনটি শুরুই করেছে ১৮ বছর বয়সী বাংলাদেশি আর্জেন্টিনা ও মেসি-ভক্ত নেফাউর রহমান জিয়ানের কথা দিয়ে।

বিশ্বকাপের শ্বাসরূদ্ধকর ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর আর্জেন্টিনার শিরোপা জয় ছুঁয়ে গিয়েছিল বাংলাদেশকেও।

জিয়ান তখন কাঁদছিলেন। হাজার মাইল দূরের দেশ আর্জেন্টিনার জয়ে তিনি কেন কাঁদছেন-এমন প্রশ্নে তার মন্তব্য, ‘আমি জানি না আমি কেন কাঁদছি, কিন্তু আমি তার জন্য কাঁদছি। এই “তিনি” লিওনেল মেসি।’

বাংলাদেশের মানুষের এই আবেগই ছুঁয়ে গেছে আর্জেন্টিনাকে। বিশ্বকাপের শুরু থেকেই বাংলাদেশের প্রতি ব্যাপক আগ্রহ তাদের। প্রায় প্রতিদিনই বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস, সমর্থন ও মেসির প্রতি অনুরাগ নিয়ে প্রতিবেদন ছেপেছে তারা।

বুয়েনস এইরেস টাইম বাংলাদেশকে ‘ক্রিকেট পাগল দেশ’ হিসেবে বর্ণনা করে বলেছে, দেশটির ক্রিকেট দল বিশ্বের অন্যতম সেরা। যদিও বাংলাদেশের ফুটবল সম্পর্কে তাদের মন্তব্য, ‘ফুটবলে বৈশ্বিক তালিকার তলানিতে অবস্থান বাংলাদেশের’।

বুইনস এইরেস টাইমস লিখেছে, চার বছর পরপর বিশ্বকাপ এলে বাংলাদেশের মানুষ ফুটবল নিয়ে মেতে ওঠে। তারা নিজেদের ভাগ করে নেয় ব্রাজিল ও আর্জেন্টিনা-এই দুই প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকগোষ্ঠীতে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...