| ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

যে কারনে পায়ে লাল সুতো বেঁধেই বিশ্বকাপে মাঠে নেমছিলেন মেসি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২০ ১৬:৩৭:৩৪
যে কারনে পায়ে লাল সুতো বেঁধেই বিশ্বকাপে মাঠে নেমছিলেন মেসি

মেসির পরিচিত সেই সাংবাদিক গ্রুপ পর্বে সেই পবিত্র সুতো উপহার দিয়ে বলেছিলেন, “সৌভাগ্যের জন্য এই লাল সুতো নিয়ে যাই সবসময়। আমার মার থেকে এটা পেয়েছি। তাই প্লিজ এটা ভালভাবে রাখবেন। তুমি এই মুহূর্তে গ্রহের দোষে দুষ্ট। মা তোমাকে এটি দিতে বলেছেন।”

মেসি সেই সাংবাদিকের অনুরোধ ফেলেননি। সেন্ট পিটার্সবার্গে পরের ম্যাচেই জিতেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের পরেই সেই সাংবাদিককেই সাক্ষাৎকার দিচ্ছিলেন মেসি। সেই সময় আর্জেন্টিনীয় সাংবাদিক অবাক হয়ে আবিষ্কার করেন, তাঁর দেওয়া লাল সুতো পরেই মেসি সাক্ষাৎকার দিচ্ছেন। গোটা ম্যাচেই মহানায়ক তা পরে মাঠে নেমেছিলেন। মেসি তাঁকে জানান, সেই লাল সুতো বাঁ পায়ের গোড়ালিতে বেঁধেই নাইজেরিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনি জয় এনে দিয়েছেন আর্জেন্টিনাকে।

বলা হয়, রাশিয়ায় আর্জেন্টিনা বেশিদূর এগোতে না পারলেও মেসি কখনই কাছছাড়া করেননি সেই পবিত্র লাল সুতো। শুধু মেসিই নয়, আর্জেন্টিনার জাতীয় দলের একাধিক ব্যক্তি সেই ভাগ্য ফেরানোর জন্য সেই লাল সুতো মেসির কাছ থেকে ধার করে পরেছেন বিভিন্ন সময়ে।

শুধু আর্জেন্টিনীয় মহারথীরাও নন, ব্রাজিলিয়ানদের কাছেও দেখা গিয়েছে এই লাল সুতো। ২০১৮/১৯ সিজন বার্সেলোনায় মোটেই ভালো কাটছিল না ব্রাজিলিয়ান ফিলিপে কুটিনহোর। সেই সময় তিনি এই মন্ত্রপুত সুতোর শরণাপন্ন হন। আর্জেন্টিনার জার্সিতে পাওলো দাইবালা এই লাল সুতো পরেই প্ৰথম আন্তর্জাতিক গোল করেন।

যাইহোক, স্রেফ ম্যাচ চলাকালীন নয়, মাঠের বাইরেও এই লাল সুতো সবসময় নিয়ে ঘোরেন মেসি। আর্জেন্টিনার জাতীয় দলে লাউতারো মার্টিনেজ, রদ্রিগো ডি পল, এমনকি গোলকিপার এমি মার্টিনেজের কাছেও দেখা গিয়েছে এই সুতো। এই সুতো হাতে নিয়েই ফ্রান্সের বিরুদ্ধে রোমহর্ষক ম্যাচে টাইব্রেকার বাঁচিয়ে দেন মার্টিনেজ।

জয়ের পরে লকার রুমে সতীর্থদের সঙ্গে যখন উদযাপনে মেতেছিল আর্জেন্টিনীয়রা, সেই সময়ে মেসি গোড়ালিতে এই লাল সুতো পরে ছিলেন। এমনিতে ফুটবলাররা সংস্কারগ্রস্ত হয়ে থাকেন। তবে আর্জেন্টিনীয় সাংবাদিক রামা পান্তারোত্তোর কি কখনও ভাবতে পেরেছিলেন তাঁর লাল সুতো গায়ে জড়িয়েই বিশ্বকাপের ট্রফি তুলবেন কাতারে?

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএলের প্লে-অফ নিশ্চিত, কবে কোন দলের ম্যাচ

আইপিএলের প্লে-অফ নিশ্চিত, কবে কোন দলের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর প্লে-অফের চার দল চূড়ান্ত হয়ে গেছে। রোববার (২৪ ...

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অবস্থানের পরিবর্তন না হলেও ...

ফুটবল

জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিবে ব্রাজিল!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিবে ব্রাজিল!

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই আলোচনার ঝড় উঠেছে এক চমকপ্রদ পূর্বাভাস ঘিরে। ...

হামজাদের নতুন কোচ থমাস ডুলি

হামজাদের নতুন কোচ থমাস ডুলি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে চূড়ান্ত হয়েছেন সাবেক মার্কিন ফুটবলার ...