| ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

ফাইনালে বেনজিমা খেলবেন কিনা জানা গেল চূড়ান্ত খবর

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৬ ১০:৫৯:৫৭
ফাইনালে বেনজিমা খেলবেন কিনা জানা গেল চূড়ান্ত খবর

তবে এটা সত্য যে, বেনজিমা এখন দলের সঙ্গেই নেই। রবিবার রাতে লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলবে ফ্রান্স। মেগা ফাইনালের আগে ইউরোপের বেশ কয়েকটি গণমাধ্যমে বেনজিমার খেলার সম্ভাবনা নিয়ে প্রতিবেদন করেছে। সেই জেরেই ফাইনালে বেনজিমার খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে দেশমকে। প্রশ্ন শুনে বেশ বিরক্তই হয়েছেন ফরাসি কোচ। তিনি বলেন, ‘আমি এই প্রশ্নের উত্তর সত্যিই দিতে চাই না। আমাকে মাফ করবেন, পরবর্তী প্রশ্ন করেন। ’

বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে বাম উরুতে চোট পেয়েছিলেন বেনজিমা। তবে তিনি না থাকলেও ফরাসি দল বড় সমস্যায় পড়েনি। কন্তে, পগবা, প্রেসনেল কিম্বেম্বে, লুকাস হার্নান্ডেজদের মতো তারকাদের ছাড়াই ফাইনালে ওঠেছে ফ্রান্স। আর্জেন্টিনার বিপক্ষে জিতে গেলেই শিরোপা নিজেদের কাছেই রেখে দেবেন এমবাপ্পে-গ্রিজমানরা।

ইনজুরির ফলে ফ্রান্সের স্কোয়াড ২৬ থেকে ২৪ জনের হয়ে গেছে। তবে দেশম তার স্কোয়াডে আর খেলোয়াড় বাড়াতে চাননি। সেটা নিয়ে তাঁকে অবশ্য সমালোচনাও হজম করতে হয়েছে। তবুও নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি বিশ্বজয়ী কোচ। ফাইনালের আগেও তিনি নিজের সিদ্ধান্তে অটল রয়ে গেলেন। আর্জেন্টিনাকে হারিয়ে কোচ হিসেবে দ্বিতীয় বিশ্বকাপ জেতার হাতছানি তাঁর সামনে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নভেম্বরের আন্তর্জাতিক ফুটবল বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...