যে কারনে বিশ্বকাপে এক ম্যাচে ডুবল ব্রাজিল
তিনটি শট বাঁচিয়ে দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন ডমিনিক লিভাকোভিচ। শুক্রবার কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে আরও একবার পাহাড় হয়ে দাঁড়ালেন তিনি। ১২০ মিনিটের খেলায় তাকে একবারই মাত্র পরাস্ত করতে পারলেন নেইমাররা। ব্রুনো পেটকোভিচ যদি গোল করে ক্রোয়েশিয়ার হয়ে সমতা ফেরান, তা হলে ক্রোয়েশিয়াকে ততক্ষণ খেলায় টিকিয়ে রাখলেন লিভাকোভিচ।
নইলে ব্রাজিলের ঝড়ে অনেক আগেই উড়ে যেতেন লুকা মদ্রিচরা। পুরো ম্যাচে সেভ করেছেন ১১ বার, যার মধ্যে বক্সের ভেতর থেকে শট ছিল সাতটি। নেইমারের ১০৪ মিনিটের গোলটা ঠেকাতে পারেননি। তবে এর আগে পরে যা করেছেন, তাতে তিনি অনেকটা একা হাতে ক্রোয়াটদের নিয়ে যান টাইব্রেকারে।
বিশ্বকাপের ইতিহাসে টাইব্রেকারে গড়ানো কোনো ম্যাচে তিনটি শট ঠেকিয়ে দেওয়া তৃতীয় গোলরক্ষক এখন লিভাকোভিচ। আর ক্রোয়েশিয়ানদের মধ্যে দ্বিতীয় তিনি। গত আসরের শেষ ষোলোতে ডেনমার্কের তিনটি শট ঠেকান ড্যানিয়েল সুবাসিচ। আর ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার এমন কীর্তি গড়েন পর্তুগালের গোলরক্ষক রিকার্ডো।
মাঠে নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, লুকা মদ্রিচ এবং ইভান পেরিসিচের মতো বিখ্যাত তারকার উপস্থিতির পরও সবার নজর কাড়েন লুকাকোভিচ। ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে নেইমারের চারটা আক্রমণ, লুকাস পাকেতার দুটা আক্রমণ এবং ভিনিসিয়াস জুনিয়ার ও অ্যান্টনির একটি আক্রমণকে সহজেই আটকে দিলেন তিনি। বলতে গেলে ৯০ মিনিটে একাই ব্রাজিলকে আটকে দিলেন লিভাকোভিচ।
লিভাকোভিচ এবং তার দল ১১৫ মিনিট পর্যন্ত ব্রাজিলকে ধরে রাখতে পেরেছিলেন। এক্সট্রা টাইমের প্রথমার্ধের শেষের অতিরিক্তি সময়ে ব্রাজিল লিড নেওয়ায় নেইমার তাকে হারিয়ে গোল করেছিলেন। ১২০ মিনিটজুড়ে তিনি একটি অবিশ্বাস্য ১১টি সেভ করেছিলেন, যেখানে ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন একটিও সেভ করতে পারেননি।
পরে পেনাল্টিতে রদরিগোর শটটি সেভ দিয়ে এক ম্যাচে মোট ১২টি সেভ দিয়েছিলেন তিনি। পেনাল্টি শুটআউটে ব্রাজিলের প্রথম শট নিতে আসা রদ্রিগো গোয়েজের পেনাল্টিটা তিনি ঠেকিয়ে দেন। শেষে মারকিনিয়োসও পেনাল্টিটা মিস করে বসেন।
যার ফলে ব্রাজিলের স্বপ্ন ভেঙে ক্রোয়েশিয়া চলে যায় শেষ চারে। ম্যাচ শেষে লিভাকোভিচ বলেন, ‘আগের ম্যাচেই আমি বলেছিলাম, প্রতি ম্যাচ ধরে ধরে এগোতে চাই। আমরা লড়তে চাই, সমর্থকদের মনও ভরাতে চাই। এখন যে কোনো কিছু সম্ভব।’ক্রোয়েশিয়া পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে জিতে সেমিফাইনালের আসন নিশ্চিত করল। এখন তারা মেসিদের মুখোমুখি হবে।
শেষ ষোলো ম্যাচে জাপানকে পেনাল্টিতে রুখে দেওয়ার পর ক্রোয়াটরা তাকে উপাধি দিয়েছিল ‘কিং লিভি’ (রাজা লিভি)। আর কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে সম দক্ষতায় হারিয়ে দেশবাসীর দেওয়া খেতাবের মর্যাদা রাখলেন। এক সময় তার আদর্শ ছিলেন স্পেনের বিশ্বকাপ জয়ী গোলকিপার ইকের কেসিলাস। আর ২০২২ বিশ্বকাপে তিনিই সুপারস্টার।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১ জুলাই থেকে নবম পে-স্কেল কার্যকর? প্রথম ধাপেই বাড়বে মূল বেতন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: রেজাল্ট দেখুন একক্লিকে
- পে-স্কেল নিয়ে সুখবর জানাল অর্থ মন্ত্রণালয়
- অবশেষে পে স্কেল বাস্তবায়নের তারিখ ঘোষণা
- ধাপে ধাপে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল: প্রথম ধাপে কত বাড়বে মূল বেতন
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল: সর্বনিম্ন বেতন ৪১ হাজার টাকা
- ৬ মে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
- ৯ম পে-স্কেল ও ৩৫ হাজার টাকা বেতন: ঢাকায় বিক্ষোভ কর্মসূচি
- আজকের সোনার বাজারদর: ০২ মে ২০২৬
- দেশের বাজারে ১৮, ২১, ২২ ক্যারেট একভরি স্বর্ণের দাম
- শেষ হল বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের শেষ টি টোয়েন্টি ম্যাচ: জানুন ফলাফল
- আজকের সোনার বাজারদর: ০৩ মে ২০২৬
- নবম পে-স্কেল আপডেট: সর্বনিম্ন বেতন হতে পারে ৪১ হাজার টাকা
- নবম পে-স্কেল: বাজেটে বরাদ্দ রাখা হয়েছে; সরকারি আদেশের অপেক্ষা
- শনিবার সকালের মধ্যে দেশজুড়ে তীব্র কালবৈশাখী ও বজ্রপাতের পূর্বাভাস
