| ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজঃ ব্রাজিল-৫, ক্যামেরুন-১

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ৩০ ২১:৫৭:০৩
ব্রেকিং নিউজঃ ব্রাজিল-৫, ক্যামেরুন-১

লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার রাত একটায় শুরু হবে ম্যাচটি।

আসরে সুইজারল্যান্ডের বিপক্ষে হার ও সার্বিয়ার বিপক্ষে ড্র করা ক্যামেরুনকে শেষ রাউন্ডে শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও। চোটের জন্য এই ম্যাচেও নেইমার ও দানিলোকে পাবে না ব্রাজিল।

দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দল দুটির মুখোমুখি লড়াইয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে আছে ব্রাজিল। আসছে লড়াইয়ের আগে আরও কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো।

* ১৯৯০ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে খেলার পর আর কখনও নকআউট পর্বে উঠতে পারেনি ক্যামেরুন। ২০০২ আসরে সৌদি আরবকে হারানোর পর থেকে বিশ্বকাপে তাদের কোনো জয় নেই। ২০১০ ও ২০১৪ আসরে গ্রুপ পর্বে সবগুলো ম্যাচই হারে তারা। ২০০৬ ও ২০১৮ আসরে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।

* এবার দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে অপরাজিত থেকে কাতারে আসে ব্রাজিল। এখন পর্যন্ত সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জেতা দলটির সামনে রেকর্ড আরও সমৃদ্ধ করার হাতছানি। যথারীতি আসরের ফেভারিটও তারা।

* ১৯৩০ সালে প্রথম আসর থেকে প্রতিটি বিশ্বকাপে খেলেছে ব্রাজিল। তবে ২০০২ সালে সবশেষ চ্যাম্পিয়ন হওয়ার পর তারা আর ফাইনালে উঠতে পারেনি।

* ব্রাজিল ও ক্যামেরুন এখনও পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছে, যার দুটি বিশ্বকাপে। ব্রাজিল জিতেছে পাঁচ ম্যাচে। ক্যামেরুনের একমাত্র জয় ২০০৩ সালের ফিফা কনফেডারেশন কাপে। দল দুটির সবশেষ দেখায় ২০১৮ সালে প্রীতি ম্যাচে রিশার্লিসনের একমাত্র গোলে জিতেছিল ব্রাজিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত ১০ টায় আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া লড়াই, যেভাবে দেখবেন লাইভ

রাত ১০ টায় আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া লড়াই, যেভাবে দেখবেন লাইভ

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের জন্য আজ রাতে রয়েছে বয়সভিত্তিক বিশ্বকাপের আকর্ষণীয় লড়াই। কাতারে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৭ ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...