| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

পোল্যান্ডের বিপক্ষে যে শক্তিশালী একাদশ নিয়ে একটু পরে মাঠে নামছে আর্জেন্টিনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ৩০ ২০:৪১:১৭
পোল্যান্ডের বিপক্ষে যে শক্তিশালী একাদশ নিয়ে একটু পরে মাঠে নামছে আর্জেন্টিনা

বোঝাই যাচ্ছে পরের রাউন্ডে যাওয়া নিয়ে ভালোই দুশ্চিন্তায় আছেন স্কালোনি। সৌদি আরবের সঙ্গে প্রথম ম্যাচে বাজে খেলে হারটাই আর্জেন্টিনার সব হিসাব এলোমেলো করে দিয়েছে। মেক্সিকোর বিপক্ষে পরের ম্যাচটা জিতেছে আর্জেন্টিনা। তবে পরের রাউন্ডে যেতে হলে আজ পোল্যান্ডকে হারাতে হবে। ড্র করলে অনেক হিসাব মেলার অপেক্ষায় থাকতে হবে, যা নিজেদের হাতে নেই।

মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচে আর্জেন্টিনার একাদশেও আসতে পারে পরিবর্তন। সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে আর্জেন্টিনা রক্ষণভাগে যে চারজনকে খেলিয়েছিল তাঁরা হলেন রাইটব্যাক নাহুয়েল মলিনা, লেফটব্যাক নিকোলাস তালিয়াফিগো, দুই সেন্টারব্যাক ক্রিস্টিয়ান রোমেরো ও নিকোলাস ওতামেন্দি।

ওই ম্যাচে দুই গোল হজম করার পর মেক্সিকোর বিপক্ষে পরের ম্যাচে বদলে ফেলা হয় তিন ডিফেন্ডারকে। শুধু নিকোলাস ওতামেন্দি নিজের জায়গা ধরে রাখেন। লেফটব্যাকে আসেন মার্কাস আকুনিয়া, রাইটব্যাকে গঞ্জালো মন্তিয়েল ও সেন্টারব্যাকে লিসান্দ্রো মার্তিনেজ।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস-এর খবর, আজও মন্তিয়েল-মার্তিনেজ-ওতামেন্দি-আকুনিয়া এই চার ডিফেন্ডারের ওপরই আস্থা রাখবেন আর্জেন্টিনার কোচ স্কালোনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...