| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

যে কারণে একই সময়ে গ্রুপের দুটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ৩০ ১৮:৫৫:৩৪
যে কারণে একই সময়ে গ্রুপের দুটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে

সে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যারাডোনা বাহিনী। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচের পর আর্জেন্টিনার জেতার জন্য অপর দুই দলের দিকে তাকিয়ে থাকতে হয়েছিল। অপর দুই দলের ম্যাচ শেষে সমীকরণ কিছুটা এমন দাঁড়ায় যে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হতে হলে আর্জেন্টাইনদের পেরুকে ৩-০ গোলে হারাতে হবে। নিজেদের শেষ ম্যাচে ৬-০ ব্যবধানে পেরুকে উড়িয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করে আর্জেন্টিনা। তবে সেই বিশ্বকাপের পর তুমুল গুঞ্জন উঠেছিল যে পেরুকে নানা রকম রাজনৈতিক সুবিধা দিয়ে ম্যাচটি কিনে নিয়েছিল আর্জেন্টাইনরা।

এ নিয়ে প্রচুর সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল দুদলের। পরবর্তী বিশ্বকাপ অর্থাৎ ১৯৮২ স্পেন বিশ্বকাপেও একই ঘটনারই পুনরাবৃত্তি ঘটে। ইউরোপিয়ান ফুটবলের সৌন্দর্যের মাঝে তার কুরুচিপূর্ণ দিকটি দেখতে হয় ফুটবল বিশ্বের। একই গ্রুপে ছিল অস্ট্রিয়া,আলজেরিয়া,জার্মানি,চিলি। প্রথম আফ্রিকান দল হিসেবে কোনো ইউরোপিয়ান দলকে হারানোর কীর্তি করেন আলজেরিয়া।

তবে পরের ম্যাচেই অস্ট্রিয়ার বিপক্ষে হার শিকার করে নিতে হয়। গ্রুপ পর্বের শেষ ম্যাচের সমীকরণ এমন দাঁড়ায় অস্ট্রিয়ার বিপক্ষে জার্মানি ১-০ ব্যবধানে জিতলে জার্মানি এবং অস্ট্রিয়া দু দলই পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে ফেলবে। অপরদিকে আলজেরিয়া চিলিকে হারিয়েছিল এবং তাদের পরবর্তী রাউন্ডে উঠার সম্ভাবনা বেশ প্রবল ছিল। তবে জার্মানি এবং অস্ট্রিয়া নিজেদের মধ্যে বোঝাপড়া করে ফেলে, জার্মানি প্রথম গোলটি দেওয়ার পর দুদলের কেউই পরবর্তীতে আর গোল দেওয়ার কোনো চেষ্টাই করেনি।

এই ঘটনাটি আর্জেন্টিনা বিশ্বকাপের ঘটনার চেয়েও বেশি আলোড়ন সৃষ্টি করে। দুই দলকে ফুটবল বিশ্বের পক্ষ থেকে প্রবল সমালোচনার মুখোমুখি হতে হয়। এরপর থেকেই গ্রুপ পর্বের শেষ ম্যাচ গুলো ফিফা একই সময় আয়োজন করার সিদ্ধান্ত নেয়। যাতে পরিসংখ্যান দেখে জয় পরাজয়ের হিসাব মেলাতে না পারে কোনো দল। সেই ১৯৮২ বিশ্বকাপের পর থেকেই প্রতি বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো একই সময়ে অনুষ্ঠিত হচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...