নাসিরের দুর্দান্ত ব্যাটিং ঝড় শেষ হলো ফাইনাল ম্যাচ, দেখে নিন ফলাফল
মিরপুরে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে জয়ের জন্য দক্ষিণাঞ্চলের লক্ষ্য ছিল ২৪৫ রান। আগের তিন ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান নাঈম শেখ এদিন সুবিধা করতে পারেননি। ২৪ বলে ১১ রান করে তিনি বিদায় নিলে দলের হাল ধরেন এনামুল হক বিজয় ও জাকির হাসান। দুজনই দ্রুতগতিতে রান তুলতে থাকেন। লিগ পর্বে হাসেনি বিজয়ের ব্যাট, তবে ফাইনালে তুলে নেন ফিফটি।
৪৮ বলে ৩টি চার ও ৫টি ছক্কা হাঁকিয়ে ৫৯ রান করে বিদায় নেন তিনি। জাকির অল্পের জন্য পাননি অর্ধশতক। ৪টি চার ও ২টি ছক্কায় ৪২ রান করেন তিনি, ১০৮ ছুঁইছুঁই স্ট্রাইক রেটে। তাদের বিদায়ের পর দল খেই হারিয়ে ফেলে। নাঈম ইসলাম, তৌহিদ হৃদয় ও অধিনায়ক মিরাজ শূন্য রানে সাজঘরে ফিরলে হারের মুখেই চলে গিয়েছিল দক্ষিণাঞ্চল। তবে চাপের মুখে দলের হাল ধরেন নাসির হোসেন ও নাসুম আহমেদ।
নাসিরের অভিজ্ঞ উইলো তো চওড়া ছিলই, নাসুমও ছিলেন সাবলীল। ৭০ বলে ৩৮ রান করে অবশ্য বিদায় নিতে হয় জাতীয় দলের এই স্পিনারকে। এরপর আর যোগ্য সঙ্গী খুঁজে পাননি নাসির। শেষ ওভারে তিনি সাজঘরে ফেরার আগে ৮৮ বলে করেন ৬১ রান, প্রবল চাপের মুখে হাঁকান ৪টি চার। নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৩৮ রানের সংগ্রহ নিয়ে ৬ রানে ম্যাচ হারে মেহেদী হাসান মিরাজের দল।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে লিটন দাসের দলের শুরুটা ভালো ছিল না। দুই ওপেনার লিটন (১) ও শাহাদাত হোসেন দিপু (৪) এক অঙ্কে সাজঘরে ফিরলে দলের হাল ধরেন ফজলে মাহমুদ রাব্বি। ওয়ান ডাউনে নামা সৈকত আলীও চেষ্টা করেছেন, ৩০ বলে ২২ রান করে। তার বিদায়ের পর ফজলের সাথে দায়িত্ব কাঁধে তুলে নেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ভালো শুরুর পর উইকেটে থিতু হয়েও অর্ধশতকের দেখা পাননি রিয়াদ। ৫৩ বলে ৩৯ রান করে বোল্ড হন নাসির হোসেনের বলে। এরপরও থামেনি ফজলে রাব্বির লড়াই। এবার সঙ্গী করেন আকবর আলীকে। সাজঘরে ফেরার আগে ১১৪ বলে ৬৫ রান করেন ফজলে রাব্বি, একটি ছক্কা ও ৪টি চারে।
আকবর ব্যাট হাতে আলো ছড়িয়েছেন। ধীর শুরু পুষিয়ে নিতে ৪২ বলে ৪৪ রান করেন তিনি। তবে সবচেয়ে উপভোগ্য ছিল শামিম হোসেন পাটোয়ারির ব্যাটিং। মাত্র ২০ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৩৭ রান করে সাজঘরে ফেরেন তিনি।
শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে লিটন-রিয়াদদের সংগ্রহ দাঁড়ায় ২৪৪ রান। দক্ষিণাঞ্চলের পক্ষে শরিফুল ইসলাম তিনটি ও মেহেদী হাসান মিরাজ দুটি উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
টস : দক্ষিণাঞ্চল
উত্তরাঞ্চল : ২৪৪/৮ (৫০ ওভার)
ফজলে মাহমুদ ৫৪, আকবর ৪৪, রিয়াদ ৩৯, শামিম ৩৭
শরিফুল ৪৫/৩, মিরাজ ৩১/২
দক্ষিণাঞ্চল : ২৩৮/৯ (৫০ ওভার)
নাসির ৬১, বিজয় ৫৯, জাকির ৪২, নাসুম ৩৮
রাকিবুল ২৯/৪, রিপন ৩০/১
ফল : উত্তরাঞ্চল ৬ রানে জয়ী।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- টিভিতে আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
