| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

বিস্ময়কর ঘটনাঃ মাঠ শুকোতে মাঠেই নেমে এলেন সূর্য

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২৭ ১৫:০৭:২৫
বিস্ময়কর ঘটনাঃ মাঠ শুকোতে মাঠেই নেমে এলেন সূর্য

তিনি সূর্যকুমার যাদব। ব্যাট হাতে যিনি বোলারদের শাসন করতে দক্ষ। রবিবার তাঁকে দেখা গেল মাঠকর্মীদের সঙ্গে। বৃষ্টিতে খেলা তখন বন্ধ। পিচ ঢাকা রয়েছে। এক মাঠকর্মী সুপারসপার নিয়ে মাঠে ঢুকলেন। সেই গাড়িতে করে মাঠে এলেন সূর্যকুমার। গাড়িটি চালাচ্ছিলেন হ্যামিল্টনের এক মাঠকর্মী। তাঁকে বিভিন্ন পরামর্শ দিলেন সূর্য।

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের বিচারে দ্বিতীয় স্থানে শেষ করেন সূর্য। এ বছর টি-টোয়েন্টি ক্রিকেটে এক হাজারের বেশি রান করেছেন তিনি। ছন্দে রয়েছেন ভারতীয় ব্যাটার। টি-টোয়েন্টিতে আইসিসির ক্রমতালিকায় এক নম্বরে রয়েছেন তিনি। রবিবার সূর্যকুমার ২৫ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। বৃষ্টির জন্য ১২.৫ ওভার খেলা হয়। ২৯ ওভারে ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ ভেস্তে যায়।

রবিবার টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন কেন উইলিয়ামসন। কিন্তু ৪.৫ ওভার হওয়ার পরেই বৃষ্টি নামে। খেলা বন্ধ হয়ে যায়। সাড়ে তিন ঘণ্টা বন্ধ ছিল খেলা। ৫০ ওভারের ম্যাচ কমিয়ে দেওয়া হয় ২৯ ওভারে। ম্যাচ শুরু হতেই সাজঘরে ফেরেন শিখর ধাওয়ান। মাত্র ৩ রান করে আউট হয়ে যান ভারতের অধিনায়ক। ১২.৫ ওভারে আবার বৃষ্টি শুরু হয়। খেলা শুরু হলে আবার ওভার কমে যাওয়ার সম্ভাবনাও ছিল। কিন্তু বৃষ্টি না থামায় খেলা শুরু করাই গেল না। সূর্যকুমার ৩৪ রানে অপরাজিত। শুভমন অপরাজিত ৪৫ রানে। ধাওয়ানের উইকেট নেন ম্যাট হেনরি। সিরিজ়ের শেষ ম্যাচ ক্রাইস্টচার্চে। বুধবার সেই ম্যাচ খেলবে দুই দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম গালাতাসারাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ই অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার দিবাগত ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...