| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

সার্বিয়ার বিপক্ষে দারুন জয়ের পরে যা বললেন নেইমার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২৫ ১০:৫০:২১
সার্বিয়ার বিপক্ষে দারুন জয়ের পরে যা বললেন নেইমার

সব শঙ্কা উড়িয়ে দিয়ে সার্বিয়ান রক্ষণে আগুন ঝরিয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসন। তার জোড়া গোলের সুবাদে সার্বিয়াকে ২-০ তে হারিয়েছে তিতের শিষ্যরা। এর ফলে মরুর বুকে নিজেদের হেক্সা মিশন দারুণভাবে শুরু করল নেইমাররা।

কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচের ৬২তম মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে সমর্থকদেরও উল্লাসে মাতান রিচার্লিসন। আক্রমণে ডি-বক্সের বাইরে থেকে সরাসরি জালের ঠিকানা খুঁজে নেন টটেনহ্যামের এ তারকা ফুটবলার। এরপর ৭১তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্ট থেকে দলের ও নিজের দ্বিতীয় গোল করেন রিচার্লিসন।

দলের এমন জয়ের দিনে ইনজুরির কারণে পুরো ম্যাচ না খেলেই মাঠ ছাড়েন নেইমার। তবে ম্যাচ শেষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলকে অভিনন্দন জানান পিএসজির এই তারকা। এর সঙ্গে জুড়ে দেন ব্রাজিলের পতাকার ও তিন রঙের তিনটি ইমোজি।

নেইমারের মতে, কঠিন খেলা কিন্তু গুরুত্বপূর্ণ জয়। দলকে অভিনন্দন, প্রথম পদক্ষেপ সম্পন্ন হয়েছে। ৬ এ যেতে হবে।

ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ ২৮ নভেম্বর রাত ১০টায় সুইজারল্যান্ডের বিপক্ষে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...