| ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মরণীয় ম্যাচ খেলে মেসি-ডি মারিয়াকে হারাতে চান ওচোয়া

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২৪ ১৫:১৬:৫৪
স্মরণীয় ম্যাচ খেলে মেসি-ডি মারিয়াকে হারাতে চান ওচোয়া

বাংলাদেশ সময় আগামী শনিবার দিবাগত রাত ১টায় এবার মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। দুই দলেরই দ্বিতীয় রাউন্ডে পৌঁছানোর আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচের ফল নিজেদের পক্ষে আসার বিকল্প নেই।

আর্জেন্টিনার এই বাঁচা-মরার ম্যাচটি কঠিন করব তুলতে চান মেক্সিকোর ইনফর্ম গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া। মেসিদের হারিয়ে স্মরণীয় একটি ম্যাচ খেলতে বদ্ধপরিকর এই তারকা গোলরক্ষক।

এক সাক্ষাৎকারে মেক্সিকোর এই গোলরক্ষক জানিয়েছেন, “আর্জেন্টিনার বিপক্ষে আমরা একটি স্মরণীয় ম্যাচ খেলতে চাই। আমরা আমাদের দক্ষতার স্বাক্ষর রেখে আর্জেন্টিনাকে হারাতে চাই।”

দুর্দান্ত ফর্মেও আছেন এই মেক্সিকান গোলরক্ষক। বিশ্বকাপ আসলেই যেন নিজের স্বরূপে আবির্ভুত হন এই তারকা। সর্বশেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে আরও একবার নিজের অতিমানবীয় পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি।

লেভানদোস্কির পেনাল্টি রুখে দেওয়ার পাশাপাশি ম্যাচ জুড়ে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছেন ওচোয়া। তার এই ফর্ম আর্জেন্টিনার বিপক্ষে ভালো করার আশা জাগাতেই পারে মেক্সিকো ভক্তদের মনে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

একটু পর শুরু, ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, লাইভ যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

একটু পর শুরু, ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মাঠে নামছে চারবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ...

নতুন পে স্কেলে বাড়ছে না ভাতা, যা জানা জরুরি

নতুন পে স্কেলে বাড়ছে না ভাতা, যা জানা জরুরি

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা সামনে এসেছে। নতুন পে স্কেলে ...