| ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

আজ থেকে শুরু নাইমারদের ‘মিশন হেক্সা’

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২৪ ১০:৪৯:৪৭
আজ থেকে শুরু নাইমারদের ‘মিশন হেক্সা’

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-সার্বিয়া। ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে ব্রাজিল তাদের হারিয়েছিল ২-০ গোলে।

তবে এবার আরও শক্তিশালী দল হয়ে বিশ্বকাপে এসেছে সার্বিয়া। বিশ্বকাপ বাছাইপর্বে পর্তুগালের সঙ্গে একই গ্রুপে ছিল তারা। ৮ ম্যাচে ৬ জয়, ২ ড্র নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দলটি সরাসরি নাম লেখায় বিশ্বকাপে। তাই ইউরোপের এই শক্তিকে খাটো করে দেখার উপায় নেই।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনা-জার্মানির মতো দলও নিজেদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল শক্তির কাছে হেরেছে। ব্রাজিল-সার্বিয়ার ম্যাচটি যে মাঠে হবে, সেখানেই গত পরশু মেসির আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে সৌদি আরব।

তাই ফিফা র্যাংকিংয়ের শীর্ষে থাকলেও সার্বিয়াকে নিয়ে সতর্কই থাকতে হবে ব্রাজিলকে। যদিও ফর্ম ও স্কোয়াডের গভীরতার কারণে ব্রাজিলকে এবার শিরোপার সবচেয়ে বড় দাবিদার ভাবা হচ্ছে।

১৯৯৮ আসরের পর বিশ্বকাপের গ্রুপপর্বে কখনো হারেনি ব্রাজিল। এই পর্যায়ে টানা ১৫ ম্যাচে অপরাজিত তারা। বিপরীতে বিশ্বকাপে শেষ নয় ম্যাচের সাতটিতেই হেরেছে সার্বিয়া।

বিশ্বকাপ ছাড়া আর একবারই একে অন্যের বিপক্ষে খেলেছে এই দুই দল। ২০১৪ সালের সেই প্রীতি ম্যাচেও ১-০ গোলে জিতেছিল ব্রাজিল।

সেলেসাওরা তাই এই ম্যাচে পরিষ্কার ফেবারিট। কিন্তু ফেবারিটদের পতনের বিশ্বকাপে যে আরেকটি অঘটন ঘটবে না, সেই নিশ্চয়তা কে দেবে?

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ...

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ...

ফুটবল

বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ; কখন ও কোথায় দেখবেন

বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ; কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ অপেক্ষার পর আবারও ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে নামছে বাংলাদেশ। ২০২৬ সালের ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...