| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

কাতার বিশকাপঃ ৯ স্ট্রাইকার নিয়ে বিশ্বকাপে ব্রাজিলের শক্তিশালী দল ঘোষণা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০৮ ১১:৫১:৩৪
কাতার বিশকাপঃ ৯ স্ট্রাইকার নিয়ে বিশ্বকাপে ব্রাজিলের শক্তিশালী দল ঘোষণা

কাতারে ২০ বছরের অপেক্ষা ঘোচাতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইয়ে কোনো ম্যাচ হারেনি সেলেসাওরা। সর্বশেষ ১৫ ম্যাচ অপরাজিত তিতের দল। তাই সাম্প্রতিক পারফরম্যান্সও তাদের হাওয়ার পালে দোলা দিচ্ছে। দেশকে ষষ্ঠ বিশ্বকাপ উপহার দিতে নিজেদের উজাড় করে দিতে চান নেইমার-ভিনিসিয়ুসরা।

২৬ সদস্যের দলে মোট ৯ জন স্ট্রাইকারকে ঠাঁই দিয়েছেন কোচ তিতে। তারা হলেন- নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, রাপিনহা, গ্যাব্রিয়েল হেসুস, রদ্রিগো, অ্যান্তোনি, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং পেদ্রো।

তিতের এই দলে জায়গা পেয়েছেন ৩৯ বছর বয়সী ডিফেন্ডার দানি আলভেস। এছাড়া থিয়াগো সিলভা, নেইমার, ক্যাসেমিরোর মতো তারকারাও রয়েছেন তার দলে। প্রথমবার বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে তরুণ ফরোয়ার্ড অ্যান্তোনি, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র ও রিচার্লিসনকে। তবে তিতের ২৬ সদস্যের দলেও জায়গা হয়নি লিভারপুল ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোর।

শেষ মুহূর্তে চোট পেয়ে ছিটকে গেছেন ফিলিপ কৌতিনহো। যদিও এ মৌসুমে ছন্দে ছিলেন না তিনি। চূড়ান্ত দলে জায়গা না পাওয়ার সম্ভাবনাই বেশি ছিল তার।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ‘জি’ গ্রুপে জার্বিয়া, সুইজারল্যান্ড এবং ক্যামেরুনের বিপক্ষে খেলবে ব্রাজিল। রাশিয়া বিশ্বকাপে সেলেসাওরা কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিয়েছিল। এবার আর আগেরবারের মত ভুল করতে চান না কোচ তিতে। প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পর পর্তুগাল কিংবা উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল।

ব্রাজিল দল

গোলরক্ষক : অ্যালিসন বেকার (লিভারপুল), এডারসন (ম্যানসিটি) ও ওয়েভারটন (পালমেইরাস)।

রক্ষণভাগ : মারকুইনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), দানিলো (জুভেন্টাস), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), অ্যালেক্স তেলেস (সেভিয়া), দানি আলভেস (পুমাস) ও ব্রেমার (জুভেন্টাস)।

মধ্যমাঠ : ক্যাসেমিরো (ম্যানইউ), ফ্যাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানইউ), ব্রুনো গিমারেস (নিউক্যাসল), লুকাস পাকুয়েতা (ওয়েস্টহ্যাম) ও এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো)।

আক্রমণভাগ : নেইমার (পিএসজি), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রিচার্লিসন (টটেনহ্যাম), রাফিনহা (বার্সেলোনা), গ্যাব্রিয়েল হেসুস (আর্সেনাল), অ্যান্টোনি (ম্যানইউ), পেদ্রো (ফ্লামেঙ্গো) ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল)।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...