| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ভারত-বাংলাদেশ ম্যাচের আগে গাঙ্গুলির অবিশ্বাস্য এক ভবিষ্যৎবানী

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০১ ১৬:৫৭:২৫
ভারত-বাংলাদেশ ম্যাচের আগে গাঙ্গুলির অবিশ্বাস্য এক ভবিষ্যৎবানী

এমন হারের পরও ভারতকে সেমিফাইনালে দেখছেন ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি মনে করেন এতো বড় টুর্নামেন্টে একটি হারে কোনো কিছু আসে যায় না।

ভারতের ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে গাঙ্গুলি বলেন, ‘এপর্যন্ত ভারত একটা মাত্র ম্যাচ হেরেছে। একটা হারে কিচ্ছু যায় আসে না। ওরা ভালো দল। আমি নিশ্চিত ওরা ঘুরে দাঁড়াবে এবং সেমিফাইনালে জায়গা করে নেবে।’

ভারতের সেমিফাইনালে ওঠা এখনও নির্ভর করছে বাকি দুটি ম্যাভের ওপর। এর মধ্যে তারা বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে। এই দুই ম্যাচে যেকোনো কিছু ঘটতে পারে বলে মনে করেন তিনি।

ভারতের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা নিয়ে গাঙ্গুলির ভাষ্য, ‘একবার সেমিফাইনালে উঠলে বাকিটা দু’ম্যাচের বিষয়। সেই দু'টি ম্যাচে যা কিছু ঘটতে পারে। তবে হ্যাঁ, ভারতের ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে।'

সীমিত ওভারের এই বিশ্ব আসরে নিয়মিত ভালো করতে পারছে না ভারতের টপ অর্ডার। বিশেষ করে ব্যাট হাতে ব্যর্থ হচ্ছে লোকেশ রাহুল। তিন ম্যাচে যথাক্রমে তিনি করেছেন ৪, ৯ ও ৯ রান।

এমন পারফরম্যান্সের পরও রাহুলের পাশে দাঁড়াচ্ছেন গাঙ্গুলি। তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। এ বিষয়ে বলার মতো জায়গায় আমি নেই। তবে দু-একটা ম্যাচের পারফর্ম্যান্স দিয়ে লোকেশ রাহুলকে বিচার করা ঠিক হবে না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...