| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশকে ভবিষ্যতে শক্তি শালী টি টুয়েন্টি টিম বানাবেন শ্রীরাম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২৯ ১৬:৩৭:৩২
বাংলাদেশকে ভবিষ্যতে শক্তি শালী টি টুয়েন্টি টিম বানাবেন শ্রীরাম

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে তেমন অগ্রগতি নেই বাংলাদেশের। অন্যান্য দলগুলো যেখানে খাঁদের কিনারায় পড়েও ঘুরে দাঁড়িয়ে সাফল্য পাচ্ছে, সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের হারিয়ে খুঁজছেন।

এই হতাশা কাটানোর জন্য বিশ্বকাপের আগে দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে ডাকা হয়েছিল ভারতীয় শ্রীধরন শ্রীরামকে। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পায় সাকিব আল হাসানের দল।

দীর্ঘ ১৫ বছর পরে বিশ্বকাপের মঞ্চে এই জয় তাঁদের উজ্জীবিত করেছিল। মনে করা হয়েছিল শ্রীরামের কৌশল কাজে দিবে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানের বিশাল হারে পুরোনো চিত্র আবার ফুটে ওঠে।

এমন হারের পরে সমালোচনার মুখে পড়ে সব আশার বাণী। এদিকে বিশ্বকাপে টিকে থাকতে আগামীকাল (৩০ অক্টোবর) সকাল নয়টায় ব্রিসবেইনে জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে জয়ের বিকল্প নেই সাকিবদের। বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের জন্য ভালো কিছু করবেন এমনটা জানিয়েছিলেন শ্রীরাম।

এবার তিনি বললেন, দেশটির জন্য ভবিষ্যৎ টি-টোয়েন্টি দল গড়ার চেষ্টা করছেন। শ্রীরাম বলেছেন, ‘আমার মনে হয় বাংলাদেশ দলের জন্য ভিতটা গড়া হয়েছে। এখন দল এবং খেলোয়াড়দের আত্মবিশ্বাস ঠিক করার চেষ্টা করছি। আমরা ভবিষ্যতের জন্য দলটা গড়ার চেষ্টা করছি, যেখানে দক্ষতাসম্পন্ন খেলোয়াড়েরা থাকবে।

এখন আরও কিছু দক্ষতা যোগ করতে পারলে আমার মনে হয় ভবিষ্যতের জন্য খুব ভালো একটা টি–টোয়েন্টি দল গড়তে পারব। তাছাড়া খেলোয়াড়েরা জানেন বিশ্ব ক্রিকেটে তাদের অবস্থান কোথায় এবং কোথায় যেতে হবে, কোথায় উন্নতি করতে হবে।’ বর্তমানে গ্রুপ ‘বি’ তে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। ২ ম্যাচ খেলে ২ পয়েন্ট পেয়েছে সাকিবরা। দুই গ্রুপ মিলে সবচেয়ে কম রানরেট (-২.৩৭৫) তাদের। ‘বি’ গ্রুপের শীর্ষ দল ভারত। ২ ম্যাচ শেষে রোহিতদের পয়েন্ট ৪।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...