| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

পাকিস্তানের এই হার নিয়ে যা বললেন শোয়েব আখতার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২৮ ১০:২৮:৫৪
পাকিস্তানের এই হার নিয়ে যা বললেন শোয়েব আখতার

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বৃহস্পতিবার পার্থে মোহাম্মদ ওয়াসিমের ক্যারিয়ার সেরা বোলিংয়ে জিম্বাবুয়েকে ১৩০ রানে আটকে দেয় পাকিস্তান। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেই রানও তাড়া করে জিততে পারেনি তারা। হেরে যায় ১ রানে।

একটা পর্যায়ে ৭ উইকেট হাতে রেখে পাকিস্তানের দরকার ছিল ৩৯ বলে ৪৩ রান। এরপর পথ হারিয়ে ফেলে তারা। শেষ ওভারে ১১ ও শেষ তিন বলে ৩ রানের সমীকরণ মেলাতে ব্যর্থ হয় সাবেক চ্যাম্পিয়নরা।

টানা দুই হারে বাবর আজমের দলের সেমি-ফাইনালের আশা অনেকটাই ফিকে হয়ে গেছে।

জিম্বাবুয়ের বিপক্ষে হারটা যেন মানতেই পারছেন না শোয়েব। টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক গতিতারকা। ক্ষোভের ভাষা যথারীতি তার গতিময় বাউন্সারগুলোর মতোই আক্রমণাত্মক।

“এটা বিব্রতকর, খুব ভদ্রভাবে বললে!'

আরেক সাবেক পেসার ওয়াসিম আকরাম লিখেছেন, ‘হতবাক করা ঘটনা।’

টিম ম্যানেজমেন্টকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ২০২০ সালে হুট করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া বাঁহাতি পেসার মোহাম্মদ আমির প্রশ্ন তুললেন দল নির্বাচন নিয়ে।

“আমি প্রথম দিন থেকে বলে আসছি, দল নির্বাচন বাজে হয়েছে। এর দায়িত্ব এবার কে নেবে!”

সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদির মতে, শ্রেয়তর দলে হিসেবেই জিতেছে জিম্বাবুয়ে।

“এই ফলাফলকে মোটেও অঘটন বলব না। যারা ম্যাচ দেখেছে, তারা জানে জিম্বাবুয়ে প্রথম বল থেকে দারুণ ক্রিকেট খেলেছে। ওরা দেখিয়েছে এরকম ব্যাটিং পিচেও কীভাবে এত কম রান ডিফেন্ড করা যায়। জিম্বাবুয়েকে অভিনন্দন।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...