| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

আঙুলের চোটে বিশ্বকাপে খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকান তারকা অলরাউন্ডারের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০৬ ১৯:৫৭:৩০
আঙুলের চোটে বিশ্বকাপে খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকান তারকা অলরাউন্ডারের

বাঁ হাতের বুড়ো আঙুলে চিঁড় ধরা পড়েছে প্রিটোরিয়াসের। গত বছর বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার যৌথ শীর্ষ উইকেটশিকারি ছিলেন তিনি। এই ফরম্যাটের অবিচ্ছেদ্য অংশ ছিলেন এই অলরাউন্ডার।

এই বছর আট টি-টোয়েন্টি খেলে ২০.৬৬ গড়ে ১২ উইকেট নেওয়া প্রিটোরিয়াস ব্যাট হাতেও দ্রুত রান তোলায় পারদর্শী।

সুস্থ হতে অস্ত্রোপচার করানো লাগতে পারে প্রিটোরিয়াসের, জানিয়েছেন সিএসএ মেডিক্যাল চিফ অফিসার ডা. শুয়াইব মাঞ্জরা।

ভারতের বিপক্ষে মঙ্গলবার তৃতীয় টি-টোয়েন্টি খেলার সময় ইনজুরি পান প্রিটোরিয়াস। তার স্থলাভিষিক্ত হতে পারেন বিশ্বকাপের রিজার্ভ দলে থাকা দুই অলরাউন্ডার মার্কো জানসেন কিংবা অ্যান্ডাইল ফেলুকোয়ায়ো।

দ্বিতীয় গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে যেতে পারছেন না প্রিটোরিয়াস। এর আগে গত মাসে আঙুলের চোট নিয়ে ছিটকে যান মিডল অর্ডার ব্যাটসম্যান রাসি ফন ডার ডুসেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...