| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ওপেনিংয়ে নিজেকে মেলে ধরতে চান মিরাজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০৬ ১৭:০৬:১৫
ওপেনিংয়ে নিজেকে মেলে ধরতে চান মিরাজ

“ওপেনিংয়ে আমাকে সুযোগ দেওয়া হয়েছে, চেষ্টা করছি ভালো ক্রিকেট খেলতে। আমি আমার খেলাটা উপভোগ করছি। অনুশীলনে সবাই আমাকে সাপোর্ট করছে এবং বিশ্বাস রাখছে আমার উপর। আমি নিজেও অনেক আত্মবিশ্বাসী। এখন মাঠে ভালো ক্রিকেট খেলার অপেক্ষায়।”-জানিয়েছেন মিরাজ

শুক্রবার ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে ওপেনার হিসেবে মিরাজ যে থাকছেন তা অনেকটাই নিশ্চিত। ম্যাচকে ঘিরে বাংলাদেশের প্রস্তুতি ভালো হয়েছে বলেই জানিয়েছেন মিরাজ,“আমাদের খুব ভালো প্রস্তুতি হয়েছে। যদিও এখানে অনুশীলন করা সহজ ছিলো না, তবে আমরা সবাই সবার অনুশীলনটা ভালোভাবেই করেছি। এটা আমাদের দলের জন্য ইতিবাচক দিক।”

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো ওপেনিংয়ে নামেন মিরাজ। প্রথম ম্যাচেই ২৬ বলে ৩৮ রান করে দলে জায়গা পাকা করে নেন মিরাজ। এরপর দুবাইয়ে দুই টি-টোয়েন্টির প্রথমটিতে ১২ এবং দ্বিতীয়টিতে ৪৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ত্রিদেশীয় সিরিজে ভালো করতে পারলে বিশ্বকাপেও বাংলাদেশ দলের ওপেনিংয়ে দেখা যাবে মিরাজকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...