বিশ্ব কাপে নেই বাংলাদেশের কেও
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভের জন্য মোট ২০ ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি। যার মধ্যে টুর্নামেন্টে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ১৬ জন। আর ৪ জন থাকছেন ম্যাচ রেফারি হিসেবে।
বিশ্ব কাপে নেই বাংলাদেশের কেও
কিছুদিন আগে হওয়া এশিয়া কাপে বেশ প্রশংসার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও গাজি সোহেল। ভারত-পাকিস্তানের ম্যাচ সহ ফাইনালেও ছিলেন বাংলাদেশের প্রতিনিধি। তাই আশা করা হচ্ছিল, বিশ্বকাপেও হয়তো কাউকে দেখা যেতে পারে। কিন্তু সেই আশা পূরণ হয়নি।
বিশ্বকাপের আম্পারদের নিয়ে আইসিসির সিনিয়র ম্যানেজার আদ্রিয়ান গ্রিফিথ বলেছেন, ‘আমরা ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করতে পেরে আনন্দিত। তারা আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করবে। যদিও এটি খুব চ্যালেঞ্জিং। তাদের সবার জন্য শুভকামনা রইল।’
চলতি মাসের ১৬ অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরে সরাসরি খেলবে বাংলাদেশ। সেক্ষেত্রে বাংলাদেশের মিশন শুরু হবে ২৪ অক্টোবর।
বিশ্বকাপের ম্যাচ অফিশিয়ালদের তালিকা
আম্পায়ার: অ্যাদ্রিয়ান হোল্ডস্টক, আলিম দার, আহসান রাজা, ক্রিস্টোফার ব্রাউন, ক্রিস্টোফার গ্যাফানি, জোয়েল উইলসন, কুমারা ধর্মসেনা, ল্যাংটন রুসেরে, মারাইস ইরাসমাস, মাইকেল গফ, নিতিন মেনন, পল রেইফেল, পল উইলসন, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবোরো, রিচার্ড কেটলবোরো।
ম্যাচ রেফারি: অ্যান্ড্রু পাইক্রফট, ক্রিস্টোফার ব্রড, ডেভিড বুন, রঞ্জন মাদুগালে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের দাম, ২৭ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট, তিন মাসের বকেয়া সমন্বয় কীভাবে?
- নবম পে স্কেলের গেজেট প্রকাশে চূড়ান্ত প্রস্তুতি
- আজ ২১ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম কত
- মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, রহস্য কী?
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর
- আজকের সকল দেশের টাকার রেট: ২৭ আগস্ট ২০২৬
- আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?
- দেশজুড়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সুখবর, কমছে লোডশেডিং
- আজকের স্বর্ণের বাজারদর: ২৮ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মন্ত্রিসভায় উঠছে পে-স্কেলের প্রস্তাব
- বৃষ্টির দাপট বাড়ছে, ১০ দিনের নতুন বার্তা
- এ বছর সরকারি ছুটি বাকি ৫ দিন, মিলবে টানা ছুটির দুই সুযোগ
- বছরের বাকি সময়ে চাকরিজীবীরা আর কত দিন ছুটি পাবেন
