| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

নতুন ধামাকা নিয়ে আসছেন শাকিব খান

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০৪ ১৩:৪৬:০২
নতুন ধামাকা নিয়ে আসছেন শাকিব খান

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেন শাকিব খান। সেখানে তার সঙ্গে নির্মাতা রায়হান রাফীকেও দেখা যাচ্ছে। যদিও শাকিব ক্যাপশনেই উল্লেখ করে দিয়েছেন সিনেমাটি নির্মাণ করবেন ‘পরাণ’ খ্যাত এই নির্মাতা।

শাকিব লিখেছেন, আসছে নতুন কাজ। পরিচালনায় রায়হান রাফী।সিনেমাটি তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মের ব্যানারে নির্মাণ করা হবে।

অন্যদিকে নতুন সিনেমার খবর জানিয়ে নির্মাতা রায়হান রাফি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, আমার প্রথম সিনেমা মুক্তির পর থেকেই শাকিব খান ভক্তদের এবং আমার ভক্তদের অনুরোধ ছিল, আমি যেন শাকিব ভাইয়াকে নিয়ে সিনেমা বানাই। আমার নিজেরও অনেক ইচ্ছে ছিল। কিন্তু এমন কোনো গল্পে আমরা পৌঁছাতে পারছিলাম না, যে গল্পে আমাদের দুজনেরই বিশ্বাস ছিল। অবশেষে আমার এবং আমাদের সিনেমাপ্রেমীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে পারে

তিনি আরও লেখেন, বাংলাদেশি সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে পরিচালক রায়হান রাফীর কোলাবোরেশন আসছে খুব শিগগিরই।

নির্মাতা জানান, ‘দামাল’-এর পর আমার সবচেয়ে বড় ভেঞ্চার নির্মিত হতে যাচ্ছে এস কে ফিল্মসের সঙ্গে। আমার এই সিনেমার প্রযোজক হিসেবে আছেন টপি খান ও মনিরুজ্জামান। এই ছবির নায়ক হিসেবে আছেন সবার প্রিয় শাকিব খান। আর নায়িকা হিসেবে কে থাকছেন, তা সবার জন্য চমক রইল। দোয়া করবেন আমার জন্য। শাকিব ভাইয়ের সঙ্গে আমার প্রথম এই প্রজেক্ট ইনশাআল্লাহ আপনাদের জন্য ধামাকা কিছুই হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...