| ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

নিউজিল্যান্ডে সফরে যাচ্ছেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০৩ ২০:১২:৪৯
নিউজিল্যান্ডে সফরে যাচ্ছেন সাকিব

সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র এ তথ্য জানিয়েছে। এদিন টাইগারদের কোন প্রস্তুতি পর্ব নেই। শহরের আশেপাশে হেঁটেই দিনটি কাটাবে টাইগাররা।

বিসিবি জানিয়েছে, আগামীকাল (৪ অক্টোবর) বাংলাদেশ দল নিজেদের প্রথম প্রস্তুতি সেশন করবে।

এদিকে গত শুক্রবার রাতে বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। এটি টাইগারদের বিশ্বকাপ যাত্রা হলেও এর আগে নিউজিল্যান্ডে পৌঁছায় টাইগাররা, এখানে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে তারা। এরপর সোজা বিশ্বকাপ ভেন্যু অস্ট্রেলিয়ায়।

আইসিসির প্রটোকল অনুযায়ী শুক্রবার থেকেই শুরু হয়েছে বাংলাদেশ দলের বিশ্বকাপযাত্রা। ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ মিলিয়ে প্রায় ৪০ দিন দেশের বাইরে অবস্থান করবে বাংলাদেশ দল। এ সফরে থাকছে অনেক চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকাই মূল লক্ষ্য।

বাংলাদেশ দল সুপার টুয়েলভে চারটি ভেন্যুতে পাঁচটি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ ২৪ অক্টোবর, বাছাই পর্ব পেরিয়ে আসা দলের সঙ্গে। এরপর ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ভেন্যু সিডনি। এর পরের ভেন্যু ব্রিসবেনের গ্যাবায় ৩০ অক্টোবর, প্রতিপক্ষ বাছাই পর্ব পেরিয়ে আসা দল। ২ ও ৬ নভেম্বর ভারত-পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে খেলবে টাইগাররা, ভেন্যু অ্যাডিলেড। এখানেই দীর্ঘ সময় থাকবে বাংলাদেশ দল।

টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতির সেরা মঞ্চ ত্রিদেশীয় সিরিজ। ২৯ সদস্যের দল নিয়ে ত্রিদেশীয় সিরিজে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এর মধ্যে রয়েছে ১৭ জন ক্রিকেটার। সঙ্গে বিদেশি কোচিং স্টাফ, ম্যানেজার, টিম ডিরেক্টর, দু’জন সাপোর্ট স্টাফ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বলিভিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বলিভিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বলিভিয়ার বিপক্ষে একচেটিয়া জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধের ২-০ ব্যবধানের ...

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ...