| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

জানা গেলো শাকিব-বুবলীর বিয়ের তারিখ

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০৩ ১৯:০৩:৫৫
জানা গেলো শাকিব-বুবলীর বিয়ের তারিখ

এরপর ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলীকে। গুঞ্জন ছিল, বুবলীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় শাকিবের ঘরে নিজের সন্তান থাকার সংবাদ প্রকাশ্যে আনেন অপু। সেই হিসাবে অপুকে ডিভোর্সের ১৪৮ দিন পর বুবলীকে বিয়ে করেন শাকিব। আর সেই খবর বুবলী প্রকাশ্যে এনেছেন আজ; ১৫৩৬ দিন পর।

চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী দুজনই সম্প্রতি অভিন্ন ভাষায় নিজেদের সন্তানের খবর ও ছবি প্রকাশ করেছেন। যদিও বিয়ে ও এ সংক্রান্ত অন্য কোনও তথ্য দেননি তাঁরা। এবার সেই বিয়ের তারিখ ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা। এক ফেসবুক পোস্টে বুবলী শাকিবের সঙ্গে ছবি শেয়ার করে জানিয়েছেন, ২০১৮ সালে তাঁদের বিয়ে হয়েছে। তারিখ-মাসে সেটা ২০ জুলাই। সন্তানের জন্মের দিন আর বিয়ের দিনকে এখন পর্যন্ত জীবনের স্মরণীয় দুটো তারিখ জানিয়ে নিজেদের জন্য দোয়া চেয়েছেন বুবলী। চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে ‘বীর’ সিনেমার শুটের সময় ঢালিউড উত্তাল ছিল চিত্রনায়িকা শবনম বুবলীর মা হতে যাচ্ছেন এমন গুঞ্জনে। সেই গুঞ্জন এত দিনে সত্যি হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) শাকিব খান ও শবনম বুবলী নিজেরাই স্বীকার করেছেন, তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে, নাম শেহজাদ খান বীর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...