| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বড় অঘটনের হাত থেকে বাচলো শ্রীলংকা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০৩ ১১:১৯:০৫
বড় অঘটনের হাত থেকে বাচলো শ্রীলংকা

টস জিতে রোববার (০২ অক্টোবর) মনের ভুলে লঙ্কান অধিনায়ক বোলিং নিলেও মুহূর্তেই তা বদলে নেন ব্যাটিং। খেলতে নেমেই যে শুরু তাদের পতনের। আমিরাতের স্পিন ঘূর্ণিতে হারাতে থাকে একের পর এক উইকেট। ১০০ হওয়া নিয়ে ছিল সংশয়, শেষ পর্যন্ত ৯ উইকেয়ট হারিয়ে ১০৯ রানে থামে তারা। বৃষ্টি আইনে আমিরাতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১১ ওভারে ৬৬। রান তাড়ায় নেমে ৫৪ রানে থামে আমিরাত। ১১ রানে জিতে হাঁফ ছেড়ে বাঁচে শ্রীলঙ্কা।

লঙ্কানদের ভয় পাইয়ে দেওয়া তিন বোলারের বয়স এখনো ষোলো পেরোয়নি। ৩ উইকেট নেওয়া মিডিয়াম পেসার মাহিকা গাউরের বয়স সর্বোচ্চ ১৬। ২ উইকেট নেওয়া আরেক মিডিয়াম পেসার সামিরার বয়স ১৫। আর ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট নেওয়া বৈষ্ণব মহেশের বয়সও ১৫। এই তিন কিশোরি বোলারেই কেঁপেছে শ্রীলঙ্কা।

লঙ্কানদের হয়ে লড়াই করে গেছেন হারশিথা। সর্বোচ্চ ৩৭ রান আসে তার ব্যাট থেকে। এ ছাড়া ২০ রানের ঘর কেউ পার হতে পারেননি।

আমিরাত রান তাড়া করতে নামলে ৪ ওভার (২০ রানে ১ উইকেট) শেষে বৃষ্টি আসে। বৃষ্টি আইনে রানের সঙ্গে ওভারও কমে যায়। কিন্ত আমিরাতের মেয়েরা সেটির সুযোগ নিতে পারেনি। সর্বোচ্চ ১৯ রান করেন তীর্থ সতীশ। এ ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘর পেরোতে পারেনি। লঙ্কানদের হয়ে ২ উইকেট করে নেন কাবিশা-ইনোকা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...