| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

আসল রহস্য ফাঁসঃ জানা গেলো বুবলীর সন্তানের বাবার নাম

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২৯ ২০:৫২:০৭
আসল রহস্য ফাঁসঃ জানা গেলো বুবলীর সন্তানের বাবার নাম

মা হয়েছেন এই ঢাকাই নায়িকা। আর সেটি হয়েছে বছর কয়েক আগেই। আর সে সময়ের 'বেবি বাম্পের' ছবি এতদিন পর সামনে এনেছেন বুবলী। এবার জানা গেল, বুবলী আসলে মেয়ে নয় ছেলের মা হয়েছেন। সন্তানের নাম রেখেছেন কার নামের সঙ্গে মিলিয়ে?

তবে বুবলীর একাধিক ঘনিষ্ঠসূত্র জানিয়েছেন, মেয়ে নয় ছেলের মা হয়েছেন বুবলী। আর তার সন্তানের বাবা ঢালিউডের সুপারস্টার শাকিব খান। তার সঙ্গে মিলিয়েই ছেলের নাম রেখেছেন শেহজাদ খান। বরেণ্য নির্মাতা কাজী হায়াতের 'বীর' সিনেমার মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রে শেহজাদ খানের জন্ম হয়েছে। আর 'বীর' মুক্তি পেয়েছে ২০২০ সালের ফেব্রুয়ারিতে।

নাম প্রকাশে অনিচ্ছুক বুবলীর এক ঘনিষ্ঠজন জানান, যুক্তরাষ্ট্রে বুবলীর ছেলে হয়েছে। যখন বুবলী আড়ালে ছিলেন, তখনই তিনি মা হয়েছেন। বুবলীর ছেলে শেহজাদ খানের বয়স এখন দুই বছরের ওপরে।

খোঁজ নিয়ে জানা যায়, যুক্তরাষ্ট্র থাকা বাংলাদেশের মডেল-অভিনেত্রী নওশীন নাহরীন মৌ সেসময় বুবলীর পাশে ছিলেন। আর বুবলী ও তার সন্তানের পাশে থেকে সার্বিক সহযোগিতাও করেছেন তিনি। শুধু তাই নয়, শাকিব খানকে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি নিয়ে দেওয়ার পেছনেও নওশীনের অবদান অনেক। তার গ্রিন কার্ড পাওয়ার সব সহযোগিতা করেছেন এই মডেল-অভিনেত্রী।

এদিকে, ২০১৭ সালে বুবলী তার ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন। আর ক্যাপশনে লিখেছিলেন, 'ফ্যামিলি টাইম'। সেই ছবিতে বুবলী বোন ও দুলাভাইয়ের সঙ্গে বসে আছেন শাকিব খান। এখন নেটিজেনদের ধারণা, শাকিব-বুবলীর সম্পর্কের শুরুটা সেখান থেকেই। তবে সত্যটি তা নয়, বুবলীর রূপালি পর্দায় পা রাখার আগে থেকেই শাকিব খানের সঙ্গে তার পরিচয়। শাকিব খানই তাকে নিয়ে আসে রূপালি ভুবনে। ২০১৬ সালে 'বসগিরি' ও 'শুটার' সিনেমা দিয়ে শোবিজে বুবলীর আত্মপ্রকাশ। এরপর এই জুটি উপহার দিয়েছেন বেশ কিছু সিনেমা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...