| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

চুরি যাওয়া টাকা ফুটবলারদের দিতে চায় বাফুফে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২২ ২১:২৮:০৭
চুরি যাওয়া টাকা ফুটবলারদের দিতে চায় বাফুফে

এবং মুল্যবান জিনিস চুরি হয় তাও আবার নিজ দেশের বিমানবন্দর থেকে। তবে চুরি যাওয়া টাকার বিষয়ে বাফুফে একটা ভালো সিদ্ধান্ত নিয়োছেচুরি হওয়া টাকা বাফুফে নিজেদের তহবিল থেকে দিতে চাইছে।

সাফজয়ী নারী ফুটবল দলের দুই সদস্য কৃষ্ণা রানি সরকার ও শামসুন্নাহারের চুরি যাওয়া টাকা উদ্ধার না হলে বাফুফের পক্ষ থেকে সেই টাকা দেওয়া হবে। এমনটি জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান ও বাফুফের নির্বাহী কমিটির সদস্য মাহফুজা খানম কিরন। এক সংবাদ সম্মেলনে আজ একথা নিশ্চিত করেন তিনি।

কিরণ বলেন, ‘ওরা বাচ্চা মেয়ে। এটা ওদের কাছে অনেক টাকা। এই টাকাটা যদি না পাওয়া যায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে অবশ্যই আমরা উদ্যোগ নেবো ওদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য।’ তিনি জানান, লাগেজে কৃষ্ণা রানীর ৯০০ ও সামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলার ছিল।

দেশে ফিরে একটি বেসরকারি টেলিভিশনকে কৃষ্ণা বলেছিলেন, ‘দেশে আসার পর আমাদের জন্য বড় ধরনের আয়োজন ছিল। তাই আমরা আমাদের হ্যান্ডব্যাগটাও লাগেজের ভেতরে রেখেছিলাম। পরে লাগেজ খুলে দেখি ভেতরের ছোট ব্যাগের চেইন খোলা। ব্যাগের ভেতরে আমার ৯০০ ডলার, শামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলারসহ আরও অনেকের কিছু ডলার ছিল। বাংলাদেশি টাকায় যার মূল্য আড়াই লাখ টাকার মতো। সেগুলোর কিছুই নেই ব্যাগের ভেতর।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...