| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের আম্পায়ারদের করুণ পরিনতি,পরীক্ষার্থী ১৪০ দেখেনিন উত্তীর্ণের সংখ্যা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২০ ১৪:০৮:১০
ভারতের আম্পায়ারদের করুণ পরিনতি,পরীক্ষার্থী ১৪০ দেখেনিন উত্তীর্ণের সংখ্যা

ভারতীয় বোর্ড এই ট্রায়ালের মাধ্যমে নারী ও বয়স ভিত্তিক ক্রিকেটের জন্য আম্পায়ার বাছাই করার কথা ভেবেছিল। এটি মূলত আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারের অনুমতি পাওয়ার জন্য একটি ধাপে ধাপে প্রক্রিয়া। কিন্তু বেশিরভাগ আম্পায়ার ন্যূনতম নম্বরে পাস করতে ব্যর্থ হওয়ায় বিসিসিআইকে পুনর্বিবেচনা করতে হবে।

২০০ নম্বরের পরীক্ষায় পাস নম্বর ছিল ৯০ নম্বর। চারটি পৃথক বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে লিখিত পরীক্ষায় ১০০ নম্বর, মৌখিক পরীক্ষায় ৩৫নম্বর, ভিডিও পরীক্ষায় ৩৫ নম্বর এবং বাকি ৩০ নম্বর শারীরিক অনুশীলনের জন্য সংরক্ষিত ছিল। ভিডিও পরীক্ষকদের ম্যাচিং পরিস্থিতি তৈরি করতে এবং সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল।

পুরো পরীক্ষার মধ্যে ব্যবহারিক অংশে প্রায় সব আম্পায়ারই ভালো করেছেন। কিন্তু লিখিত পরীক্ষায়ই হোঁচট খেয়েছেন বেশিরভাগ আম্পায়ার। মোট ৩৭টি প্রশ্ন দিয়ে সাজানো হয়েছিল ১০০ নম্বরের এই লিখিত পরীক্ষা। যেখানে ছিল ক্রিকেটের খুঁটিনাটি ও টেকনিক্যাল সব বিষয়।

সাম্প্রতিক সময়ে প্রাদেশিক ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে মনোনীত আম্পায়াররাই বিসিসিআই আয়োজিত টুর্নামেন্টগুলোতে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেতেন। সেখানে আম্পায়ারিংয়ের মান ভালো না হওয়ায় প্রশিক্ষিত আম্পায়ার দিয়ে খেলা চালানোর লক্ষ্যেই মূলত উঁচু মানের প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, ‘আম্পায়ারিং খুবই কঠিন কাজ। যাদের সত্যিকারের আগ্রহ ও ইচ্ছা রয়েছে তারাই শুধুমাত্র এগিয়ে যেতে পারে। প্রাদেশিক অ্যাসোসিয়েশন থেকে পাঠানো আম্পায়ারদের মান ভালো নয়। বোর্ডের ম্যাচ পরিচালনার জন্য তাদের আরও জ্ঞান আহরণ করতে হবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...