| ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

অবিশ্বাস্য ভাবে শেষ হলো রিয়াল মাদ্রিদ-আলমেরিয়ার ম্যাচ, দেখেনিন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৫ ০৯:৪৮:০৭
অবিশ্বাস্য ভাবে শেষ হলো রিয়াল মাদ্রিদ-আলমেরিয়ার ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলার দ্বিতীয়ার্ধে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা। দলের জয়ে দুটি গোল করেন লুকাস ভাসকুয়েজ ও ডেভিড আলাবা। করিম বেনজেমা এবং ভিনিসিয়াস জুনিয়র বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া না করলে জয়ের ব্যবধান আরও বেশি হতে পারত।

রোববার রাতে আলমেরিয়া স্টেডিয়ামে ম্যাচ খেলতে নামার আগে গত মৌসুমের চ্যাম্পিয়ন হিসেবে গার্ড অব অনার পায় রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচ শুরুর পর কোনো সৌজন্য দেখায়নি স্বাগতিক ক্লাবটি। খেলার ৬ মিনিটে আলমেরিয়াকে এগিয়ে দেন লারজি রামাজানি।

এই এক গোল শোধ করার জন্য রীতিমতো হাপিত্যেশ করতে হয়েছে রিয়ালকে। একের পর এক আক্রমণ করেও প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারছিলেন না বেনজেমা, ভিনিসিয়াস, ভালভার্দেরা। আলমেরিয়ার গোলরক্ষক ফার্নান্দো মার্টিনেজের সামনে খাবি খেয়ে পিছিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৬১ মিনিটের মাথায় অবশেষে সমতাসূচক গোলটি করেন ভাস্কুয়েজ। আক্রমণের শুরুতে ভিনিসিয়াসের চেষ্টা প্রতিহত করেন ফার্নান্দো। ফিরতি বল পেয়ে ভাস্কুয়েজকে দেন বেনজেমা। সেই বল ধরে বাম পায়ের জোরালো শটে গোল করেন ভাস্কুয়েজ।

সমতা ফেরানোর পর ৭৪ মিনিটে ফারল্যান্ড মেন্ডির বদলে ডেভিড আলাবাকে নামান আনচেলত্তি। পরের মিনিটেই দলের জয়সূচক গোলটি করেন আলাবা। মাঠে নেমেই দারুণ এক ফ্রি-কিকে রিয়ালের জয়টিও নিশ্চিত করেন অস্ট্রিয়ার ৩০ বছর বয়সী এ মিডফিল্ডার।

পুরো ম্যাচে গোলের জন্য অন্তত ২৯টি শট করে রিয়াল। যার মধ্যে ১৫টিই ছিল লক্ষ্য বরাবর। কিন্তু বারবার আলমেরিয়ার রক্ষণে প্রতিহত হয় তাদের আক্রমণ। পুরো ম্যাচজুড়ে বেশ কিছু সহজ সুযোগও হাতছাড়া করেন বেনজেমা-ভিনিসিয়াসরা। যা জয়ের ব্যবধান বড় হতে দেয়নি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৫ মিনিটের অবিশ্বাস্য ঝড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে ...