| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

‘মেসি হাসলে দল হাসে’ :গালতিয়ের

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১২ ১১:২১:৫১
‘মেসি হাসলে দল হাসে’ :গালতিয়ের

পিএসজির ফরাসি এই কোচ মেসিকে কাছ থেকে দেখার পর প্রশংসার বন্যায় ভাসিয়েছেন। তিনি বলেন, ‘সে কত ভালো, সেটা দেখে আমি বিস্মিত হতে পারি না। কারণ যখন আপনার এত ভালো রেকর্ড থাকবে, এতগুলো ম্যাচ যখন খেলবেন, এমন সব ট্রফি যখন জিতলেন, তার মানে তো এই যে আপনি একজন দারুণ খেলোয়াড়!’

গেল মৌসুমের গ্লানি পেছনে ফেলে মেসি যে নতুন শুরুর জন্য মুখিয়ে আছেন, সেটা বোঝা গিয়েছিল অনুশীলনেই। ছুটি না কাটিয়ে চলে গিয়েছিলেন অনুশীলনে। এরপর ম্যাচেও দারুণ পারফরম্যান্স তার।

গালতিয়েরের ভাষ্য, ‘সে অনুশীলনে অনেক কিছু করে। সে অনুশীলনে একেবারে গভীরে চলে যায়, হাসে, সতীর্থদের সঙ্গে কথা আদানপ্রদান করে, আমার খেলোয়াড়দের জন্য সে একজন অনুপ্রেরণা। তাকে মাঠে দেখা প্রতিটা মুহূর্ত, তাকে হ্যালো বলাটা উপভোগ করি আমি, কারণ সে উদাহরণ তৈরি করে, যা সবার জন্য অনুসরণীয়।’

সর্বজয়ী মেসিকে দলে পেয়ে পিএসজির খেলোয়াড়রাও বেশ আনন্দিত। গালতিয়ের বলেন, ‘সে সবকিছু জিতেছে, তবে তার শুধু একটা বিশ্বকাপই জেতা বাকি। তবে ক্লাব পর্যায়ে সে সব জিতেছে। ব্যক্তিগত শিরোপাও জিতেছে।’

মেসির প্রশংসায় তিনি বলেন, ‘কিন্তু সে মোটেও সন্তুষ্ট নয়, সে সন্তুষ্ট হওয়া থেকে অনেক দূরে অবস্থান করছে। আমার মনে হয় মেসি হাসলে দল হাসে। মেসিকে পিএসজির সবাই ভালোবাসে, তার বন্ধুদের সবাই তার তারিফ করে।’

গেল গ্রীষ্মকালীন দলবদলের বাজারে মেসি বাধ্য হয়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন। তবে মৌসুমটা মেসির মানে মোটেও ভালো কাটেনি। ৩৪ ম্যাচ খেলে করেছেন ১১ গোল, করিয়েছেন আরও ১৪টি। এমন ফর্ম আর যাই হোক মেসির সঙ্গে মানায় না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...