| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

আবারও অধিনায়ক পরিবর্তন, এবার নতুন অধিনায়কসহ দল ঘোষণা করলো ভারত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১১ ২২:৪২:৪৭
আবারও অধিনায়ক পরিবর্তন, এবার নতুন অধিনায়কসহ দল ঘোষণা করলো ভারত

বিসিসিআই ৩০ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করে। অধিনায়ক রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে। ধাওয়ানকে বিকল্প অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজেও ধাওয়ান অধিনায়কত্ব করেছিলেন। কিন্তু সিরিজ শুরুর আগেই রাহুলকে নতুন নেতা হিসেবে ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিসিসিআই একটি বিবৃতিতে জানিয়েছে, ‘বোর্ডের মেডিক্যাল দল পরীক্ষা করে রাহুলকে খেলার অনুমতি দিয়েছে। তার পরে বিসিসিআইয়ের নির্বাচক কমিটি বিবেচনা করে রাহুলকে জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের অধিনায়ক ঘোষণা করেছে। ধবন ওর সহ-অধিনায়ক হিসাবে খেলবে।’ রাহুল দলে ঢোকায় জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৫ জনের বদলে ১৬ জন ক্রিকেটার খেলতে যাবেন।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের দলে নেওয়া হয়েছিল রাহুলকে। কিন্তু সিরিজ শুরুর আগে করোনা আক্রান্ত হন তিনি। তার পর থেকে ক্রিকেট মাঠে নামেননি রাহুল। জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথমে সুযোগ না পাওয়ায় টুইট করে রাহুল জানিয়েছিলেন, ‘জুন মাসে অস্ত্রোপচারের পরে আমি অনুশীলন শুরু করেছিলাম।

ভেবেছিলামা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলব। কিন্তু সিরিজ শুরুর আগেই করোনা আক্রান্ত হলাম। তাই সব কিছু আরও কয়েক সপ্তাহ পিছিয়ে গেল। আমি দ্রুত সুস্থ হচ্ছি। আশা করছি তাড়াতাড়ি জাতীয় দলে খেলব। ভারতের হয়ে খেলা আমার কাছে সব থেকে বেশি গর্বের।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...