| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রয়োজনের সময় ১৫০ থেকে ২০০ স্ট্রাইক রেটেও ব্যাটিং করতে পারেন সে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১১ ১৫:৩২:১৭
প্রয়োজনের সময় ১৫০ থেকে ২০০ স্ট্রাইক রেটেও ব্যাটিং করতে পারেন সে

গতকাল (১০ আগস্ট) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিন ম্যাচের এই সিরিজে কিছুটা পরীক্ষা নিরিক্ষা চালাচ্ছে কিউইরা।

এ কারণে ওয়েস্ট ইন্ডিজে পূর্ণ শক্তির দল পাঠিয়েছে কিউই নির্বাচকরা। কনওয়ের মতো উইলিয়ামসনও লম্বা বিরতির পর দলে ফিরেছেন। দুজনই শেষবার গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটিতে কনওয়ে'র ব্যাটে আসে ২৯ বলে ৪৩ রান। অধিনায়ক উইলিয়ামসন খেলেন ৩৩ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস। শেষদিকে জেমস নিশাম ১৫ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেললে পাঁচ উইকেটে ১৮৫ রান তোলে কিউইরা। টি-টোয়েন্টিতে উইলিয়ামসনের স্ট্রাইক রেট নিয়ে অনেক সমালোচনা থাকলেও ম্যাচ শেষে কনওয়ে মনে করিয়ে দিলেন অধিনায়কের ব্যাটিং সামর্থ্যের কথা।

কনওয়ে বলেন, 'আমরা বেশ কিছু পাওয়ারফুল এবং দক্ষ ক্রিকেটার পেয়েছি। আপনি যদি কেন (উইলিয়ামসন) কে দেখেন, সে কিন্তু নিশামের মতো এতো বিধ্বংসী এবং পাওয়ারফুল ক্রিকেটার নয়। কিন্তু নিজের দিনে সে ১৫০, এমনকি ২০০ স্ট্রাইক রেটেও ব্যাটিং করতে পারে। দলে সে ভিন্ন ধরনের দক্ষতা নিয়ে এসেছে।'

'আমাদের লম্বা ব্যাটিং গ্রুপ আছে যারা অবদান রাখতে চায়। যে কোনো দিনে যাকে যে ভূমিকা দেয়া হয় সেটা পালন করার জন্য এই সিরিজটি আমাদের অনেকের জন্যই বড় রকমের সুযোগ।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...