| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

অবাক কান্ড: স্যান্টনারের কৃপনতায় ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয় পেল নিউজিল্যান্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১১ ১০:৪৩:৪৫
অবাক কান্ড: স্যান্টনারের কৃপনতায় ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয় পেল নিউজিল্যান্ড

বুধবার কিংস্টনে প্রথমবারের মতো ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৫ উইকেটে ১৮৫ রান সংগ্রহ করে। পরে বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারের বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ১৭২ রানের বেশি করতে পারেনি। হাই স্কোরিং ম্যাচে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন স্যান্টনার।

186 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই স্যান্টনারের ঘূর্ণিতে পড়ে ক্যারিবিয়ানরা। সপ্তম ওভারে দল পিছিয়ে যায় ৪৯ রানে, চার ব্যাটার। শামার ব্রুকস ওডিআই স্টাইলে খেলেন এবং প্রান্ত আছে। ৪৩ বলে ৪২ রান করে আউট হন তিনি।

ইনিংসের ১৬তম ওভারে দলীয় ১১৪ রানের মাথায় সপ্তম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন ২৫ রান করা হোল্ডার। তখনই মূলত জয় নিশ্চিত হয়ে যায় কিউইদের। তবে অষ্টম উইকেটে ৫.২ ওভারে ৫৮ রান করে যোগ করে পরাজয়ের ব্যবধান কমান রোমারিও শেফার্ড (১৬ বলে ৩১) ও ওডিন স্মিথ (১২ বলে ২৭)।

কিউইদের পক্ষে বল হাতে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন স্যান্টনার। এছাড়া বাকি চার বোলার ইশ সোধি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি নিয়েছেন ১টি করে উইকেট।

এর আগে নিউজিল্যান্ডের পক্ষে ৩৩ বল খেলে সর্বোচ্চ ৪৭ রান করেন দীর্ঘদিন পর সীমিত ওভারের ক্রিকেটে ফেরা অধিনায়ক কেইন উইলিয়ামসন। বাঁহাতি ওপেনার ডেভন কনওয়ে করেন ২৯ বলে ৪৩ রান। শেষ দিকে জিমি নিশামের ১৫ বলে ৩৩ রানের ঝড়ে ১৮৫ রানে পৌঁছায় কিউইরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...