১ ওভার দুই বলেই ৩ উইকেট হারালো বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
আগের ম্যাচের মতো এই ম্যাচে আগ্রাসীভাবে ব্যাট চালাচ্ছেন না তামিম ইকবাল। কিছুটা রয়েসয়ে খেলা শুরু করেন তিনি। সঙ্গী এনামুল হক বিজয়ও খেলছেন একই ব্যাকরণে। জিম্বাবুয়ের পেসার রিচার্ড এনগারাভাকে দেখেশুনে খেলেন দুজন।
বাংলাদেশের ওপেনারদের এ দিনও অস্বস্তিতে রাখেন এনগারাভা। তাকে খেলতে যে তামিম-বিজয়রা স্বাচ্ছন্দ্যে ছিলেন না, সেটা বোঝাই গেছে তাদের শরীরী ভাষায়। মাঝেমধ্যে বাউন্ডারি হাঁকিয়ে বল-রানের খানিকটা সামঞ্জস্য বজায় রাখার চেষ্টায় থাকেন ওপেনাররা। পাওয়ার প্লে'তে ডট বলই বেশি খেলেন তারা।
নবম ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। বিজয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান-আউট হন আগের দুই ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকানো তামিম। আজ ৩০ বলে তিন বাউন্ডারিতে ১৯ রান করেন তামিম।
তামিম ফেরার পর ফিরে যান নাজমুল হোসেন শান্তও। দশম ওভারে ব্র্যাড ইভান্সের করা প্রথম বলটি ব্যাকওয়ার্ড পয়েন্টে তুলে দেন শান্ত। ক্যাচ লুফে নিতে ভুল করেননি ওয়েসলি মাধেভেরে। শুন্য রানে ফিরে যান শান্ত।
একই ওভারের চতুর্থ বলে ফিরে গেছেন মুশফিকুর রহিম। থার্ড ম্যান অঞ্চল দিয়ে আপার কাট খেলেছিলেন তিনি। দুর্দান্ত এক ক্যাচে তার প্যাভিলিয়নে ফেরা নিশ্চিত করেন এনগারাভা। শুন্য করেছেন মুশফিকও। সবমিলিয়ে আট বলের মধ্যে তিন উইকেট হারাল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ- ৪৮/৩ (১০.২ ওভার)
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- ১৭ সেপ্টেম্বরের আপডেট: নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা
- বিচার প্রশাসনে বড় রদবদল, ৯৯ বিচারক বদলি
- Galaxy A08-এ বড় ব্যাটারি, পারফরম্যান্সে বড় পরিবর্তন
- ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপের পর বদলে গেছে হিসাব
- আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- আটা-ময়দার দাম বাড়ল, মুরগি-ডিমে নেই স্বস্তি
