| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রয়োজনে ওপেনিংয়ে ব্যাটিং করতে চান শাদাব খান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৯ ২২:৩০:৪১
প্রয়োজনে ওপেনিংয়ে ব্যাটিং করতে চান শাদাব খান

নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে পাকিস্তানের অধিনায়কত্ব দেওয়া হয়েছে এই পাকিস্তানি তারকা শাদাবকে। এই সফরে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩টি ওয়ানডে খেলার কথা পাকিস্তান দলের।

এই সিরিজকে সামনে রেখে নিজের পরিকল্পনার কথা জানাতে গিয়ে শাদাব বলেন, 'যদি আমার অনুরোধে সিদ্ধান্ত নেয়া হয়, তবে আমি ওপেনার হিসেবেও খেলতে তৈরি। কিন্তু দলের প্রয়োজনের দিকেও নজর দিতে হবে। অবশ্যই যদি পরিস্থিতি এমন হয় আমি যেকোনো জায়গায় ব্যাটিং করতে চাই।'

বাবর আজমের নেতৃত্বে সাম্প্রতিক সময়ে তিন ফরম্যাটেই নিজেদের শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে পাকিস্তান। শাদাব মনে করেন বাবরের নেতৃত্বে পারফর্ম করার জন্য মুখিয়ে থাকেন ক্রিকেটাররা।

অধিনায়কের প্রশংসা করে এই অলরাউন্ডার বলেন, 'বাবর আজমের নেতৃত্বে সব খেলোয়াড়রা ঝাঁপিয়ে পড়েছে এবং আমরা সামনের ম্যাচগুলোতে ভালো পারফর্ম করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।'

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ দিয়েই আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি সারবে পাকিস্তান। শাদাব জানিয়েছেন তারা বর্তমানে এই সিরিজটিকে ঘিরেই পরিকল্পনা সাজাচ্ছেন।

তার ভাষ্য, 'আইসিসি সুপার লিগের জন্য প্রতিটি সিরিজের পয়েন্টই গুরুত্বপূর্ণ। আমাদের মনোযোগ এখন নেদারল্যান্ডস ট্যুরে। এটা মাথায় রেখেই আমরা কঠোর পরিশ্রম করছি।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...