| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

জিম্বাবুয়ের চাপের বিপরীতে বাংলাদেশের কোনো উত্তর ছিল না : ডোনাল্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৯ ২২:০৫:০৪
জিম্বাবুয়ের চাপের বিপরীতে বাংলাদেশের কোনো উত্তর ছিল না : ডোনাল্ড

বাংলাদেশের ভুলের সুফল পেয়েছে জিম্বাবুয়ে। ইনোসেন্ট কাইয়া ও রেজিস চাকাভারের সেঞ্চুরির সাথে সিকান্দার রাজার দুই সেঞ্চুরি। জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের চার সেঞ্চুরিতে চাপে ছিল বাংলাদেশ। ৯ বছর পর সিরিজ জিতলেন তামিমরাও। রাজা-চাকাবাদের প্রশংসা করে অ্যালান ডোনাল্ড বলেন, জিম্বাবুয়ের চাপে বাংলাদেশের কোনো জবাব ছিল না।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের বোলিং কোচ ডোনাল্ড বলেন, ‘কঠিন শিক্ষা পাওয়ার পর যেমন হয়, দলের অবস্থা তেমনই। আমরা অনেক সুযোগ হাতছাড়া করেছি। কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছি, কিছু বাজে সিদ্ধান্তও। আজ সকালে আমরা এ নিয়ে কথা বলেছি। আমরা এই দলের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য নিয়ে কথা বলেছি।’

‘সিরিজ হেরেছি কিন্তু আত্মবিশ্বাস নেওয়ার জন্য জিততে হবে। জিম্বাবুয়ে খুব ভালো খেলেছে। রাজা অবিশ্বাস্য ক্রিকেট খেলেছে। চাকাভা দেখিয়েছে তার সামর্থ্য। ওরা আমাদের চাপে ফেলেছে। আমাদের কাছে এর কোনো উত্তর ছিল না। এটা ড্রেসিংরুমে বসে দেখা কঠিন। কারণ, আপনি কিছু করতে পারবেন না। সিদ্ধান্ত নেওয়াটা ক্রিকেটারদের কাজ।’

কমাস আগে সাউথ আফ্রিকায় গিয়ে সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে বাংলাদেশের ব্যাটাররাও ছিলেন তুলনামূলক সাবলীল। জিম্বাবুয়ে ও সাউথ আফ্রিকার কন্ডিশন প্রায় এক হলেও রাজাদের কাছে কেন হারল বাংলাদেশ? এমন প্রশ্নের জবাবে নির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেননি বাংলাদেশের বোলিং কোচ।

ডোনাল্ড বলেন, ‘একদম একই কন্ডিশনে খেলা কিন্তু। আমরা এটা নিয়ে কথা বলেছি। আমরা কী ক্লাসি দল ছিলাম দক্ষিণ আফ্রিকায়, ঠিক এমন কন্ডিশনে। সেখানে আমরা কীভাবে বল করেছি, আমরা মাঝের ওভারে কীভাবে সেখানে উইকেট নিয়েছি। এখানে আমরা নতুন বলে ভালো করছি। কিন্তু মাঝের ওভারে, যেখানে উইকেট নেওয়ার আরও সুযোগ ছিল, তখন কোনো উত্তর খুঁজে বের করতে পারিনি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ভোর ৫ টায়; লাইভ যেভাবে দেখবেন

মেসির শেষ ম্যাচ ভোর ৫ টায়; লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক ...

ভোর ৫ টায় আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

ভোর ৫ টায় আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ আন্তর্জাতিক প্রীতি ম্যাচের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন। ম্যাচটি বাংলাদেশ সময় আগামী ...