| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের সিরিজে ২ ম্যাচ হারার পর মুখ খুললেন কোচ ডোমিঙ্গো

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৮ ১০:৩৬:৫৭
জিম্বাবুয়ের সিরিজে ২ ম্যাচ হারার পর মুখ খুললেন কোচ ডোমিঙ্গো

তবে দুটি ম্যাচ দেখে ওয়ানডে দলের সমালোচনা করা ঠিক হবে না বলে মনে করেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। সাম্প্রতিক বছরগুলোতে ওয়ানডে দলের পারফরম্যান্স ভালো হওয়ায় এই সিরিজের ভুলগুলো শুধরে নেওয়ার দিকে নজর দিচ্ছেন প্রধান কোচ।

রোববার জিম্বাবুয়ের কাছে দ্বিতীয় ম্যাচে হারের পর সংবাদ সম্মেলনে ডোমিঙ্গো বলেছেন, ‘গত দুই দিনের পারফরম্যান্সে ওয়ানডে দলকে সমালোচনা করা কঠিন। বিশেষ করে গত কয়েক বছরে তারা যেমন খেলছে। তবে অনেক কাজ করার বাকি। তারা চারটি সেঞ্চুরি করেছে, আমরা একটিও করিনি। কোচিং স্টাফের সদস্য এবং দলের সবাই বড় শিক্ষা পেয়েছে। বিশ্বকাপ আসছে। ভাগ্যক্রমে এসব ম্যাচে পয়েন্ট নেই।’

অথচ দুই ম্যাচেই জিম্বাবুয়েকে চেপে ধরেছিল বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ৬২ রানে ৩ উইকেট তুলে নিয়েও ৩০৩ রান বাঁচাতে পারেনি দল। দ্বিতীয় ম্যাচে ৪৯ রানে ৪ উইকেট হারিয়েও হেসেখেলে বাকি পথ পাড়ি দিয়েছে জিম্বাবুয়ে। দুই ম্যাচে একই ভুল করায় নাখোশ বাংলাদেশ হেড কোচ।

তার ভাষ্য, ‘দুটি ম্যাচেই (জিম্বাবুয়ে) ৬০/৩, ৪০/৪ ছিল। ছেলেরা চাপের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। বেশি আলগা বল করে ফেলেছে, ভুল ফিল্ডিংয়ে বল করেছে। ভুল অপশন বেছে নিয়েছে। তারা পরিশ্রম করছে অনেক, তবে ভুল থেকে শিক্ষা নিতে পারছে না। এটিই সবচেয়ে হতাশাজনক। এমন হলে ভালো দল আপনাকে শাস্তি দেবেই।’

তবে স্বাগতিকদের প্রাপ্য কৃতিত্ব দিতেও ভোলেননি ডোমিঙ্গো, ‘জিম্বাবুয়েকে কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে রাজাকে। দুটি দারুণ ইনিংস খেলেছে চাপের মুখে। গতকাল হয়তো ২০ রান কম করেছি। আজও ২০ রানের মতো কম করেছি। আর বিকালে এমন স্কোর ডিফেন্ড করা খুবই কঠিন। তবে কোনো অজুহাত দিতে চাই না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

১০ জনের দল নিয়েও স্পেনকে রুখে দিল ইংল্যান্ড

১০ জনের দল নিয়েও স্পেনকে রুখে দিল ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক: উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বে রোমাঞ্চকর এক লড়াইয়ে শক্তিশালী স্পেনকে ৩-২ গোলে হারিয়েছে ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...