| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

পুমাস উনামকে গোল বন্যায় ভাসিয়ে শিরোপা জিতলো বার্সেলোনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৮ ১০:০৪:৩৫
পুমাস উনামকে গোল বন্যায় ভাসিয়ে শিরোপা জিতলো বার্সেলোনা

রোববার রাতে নিজেদের ঘরের মাঠে অনুষ্ঠিত খেলায় দুই গোল করেন তরুণ তারকা পেদ্রি। এছাড়া রবার্ট লেভান্ডোস্কি, উসমান ডেম্বেলে, পিয়েরে-এমেরিক আউবামেয়াং এবং ফ্রাঙ্কি ডি জং একবার করে গোল করেন।

চলতি মৌসুমে বার্সেলোনা ছেড়ে মেক্সিকান ক্লাবে যোগ দিয়েছেন ব্রাজিলের তারকা ডিফেন্ডার দানি আলভেস। বার্সেলোনা ম্যাচের আগে আলভেসকে '৪৩১' নম্বরের একটি জার্সি উপহার দেয়। যা বার্সার জার্সিতে আলভেসের ম্যাচ নম্বর।

পরে খেলা শুরু হলে গোলের আনন্দে ভাসতে একদমই সময় লাগেনি বার্সেলোনা। ম্যাচের পাঁচ মিনিটের মধ্যেই জোড়া গোল করে বসে তারা। তৃতীয় মিনিটে গোল উৎসবের সূচনা করেন লেওয়ানডস্কি। দূরহ কোণ থেকে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন তিনি। বার্সেলোনার জার্সিতে এটিই তার প্রথম গোল।

দুই মিনিট পর স্কোরশিটে নাম তোলেন পেদ্রি। ম্যাচের সময় ২০ মিনিট হওয়ার আগেই আরও দুই গোল করে কাতালান ক্লাবটি। দশ মিনিটের মাথায় তৃতীয় গোলে নাম লেখান দেম্বেলে। আর ১৯ মিনিটে গিয়ে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন পেদ্রি।

প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ফিরে ৪৯ মিনিটের সময় গোল ঊৎসবে যোগ দেন আউবেমেয়াং। ম্যাচের শেষ দিকে গিয়ে ৮৪ মিনিটে পুমাসের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ফ্রেংকি ডি ইয়ং।

ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি হুয়ান গাম্পারের সম্মানে প্রতি মৌসুমে এই ম্যাচটি খেলে বার্সেলোনা। এবার ছিল গাম্পার ট্রফির ৫৭তম ম্যাচ। শেষ দশ বছরে গাম্পার ট্রফির ম্যাচ হারেনি বার্সেলোনা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...