| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

অবাক কান্ড: টানা তিন দলকে হোয়াইটওয়াশ করলো নিউজিল্যান্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৭ ১২:২৫:৩৮
অবাক কান্ড: টানা তিন দলকে হোয়াইটওয়াশ করলো নিউজিল্যান্ড

নেদারল্যান্ডসের রাজধানী হেগের স্পোর্টসপার্কে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। কিউই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নেদারল্যান্ডস ২০ বলে ৪ উইকেটে ১৪৭ রান করে। দলের পক্ষে বাস ডি লিডি ৪৮ বলে অপরাজিত ৫৩ রান করেন। মাইকেল ব্রেসওয়েল নেন ২ উইকেট।

১৪৮ রানের টার্গেট ৬ ওভার বাকী রেখেই স্পর্শ করে ফেলে নিউজিল্যান্ড। অধিনায়ক মিচেল স্যান্টনার ৪২ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার অনবদ্য ইনিংসে ৯টি চার ও ৪টি ছক্কা ছিলো। এছাড়া ড্যারিল মিচেল ২৭ বলে অপরাজিত ৫১ রান করেন।

ইংল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হবার পর গত জুলাইয়ে ইউরোপ সফর শুরু করে নিউজিল্যান্ড। এই সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজের সবগুলো ম্যাচ জিতে নিউজিল্যান্ড।

এরপর স্কটল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ ও এক ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিউজিল্যান্ড। আর নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে সফর শেষ করে কিউইরা। ফলে অপরাজিত থেকেই ইউরোপ সফর শেষ করল তারা।

আগামী ১১ আগস্ট থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ ও ওয়ানডে সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...