| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

এশিয়া কাপ দল ঘোষণার সর্বশেষ দিন ৮ আগস্ট হলেও সেটা বাংলাদেশের জন্য নয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৬ ২০:২৯:১৯
এশিয়া কাপ দল ঘোষণার সর্বশেষ দিন ৮ আগস্ট হলেও সেটা বাংলাদেশের জন্য নয়

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বাংলাদেশের অনুরোধ অনুমোদন করেছে। আসলে ৮ই আগস্ট দল ঘোষণার শেষ দিন হলেও ১১ আগস্টের মধ্যেই স্কোয়াড আনতে হবে বাংলাদেশকে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস চ্যানেল আই অনলাইনকে এ ব্যাপারে বলেন, ‘আমাদের মূল খেলোয়াড়দের অনেকেই চোটে পড়েছেন। যারা পুরনো চোটের কারণে দলের বাইরে আছেন তারা কতটা সেরে উঠেছেন, সেটিও নিশ্চিত হতে হবে। মেডিকেল বিভাগের রিপোর্ট আসা জরুরি। একটু সময় লাগবে। আমরা বাড়তি সময় চেয়েছিলাম এবং সেটি পেয়েছি। ১১ তারিখের মধ্যে দল দিলেই হবে।’

জিম্বাবুয়ে সফরে টি-টুয়েন্টি সিরিজের মাঝপথে ছিটকে যান নুরুল হাসান সোহান। শুক্রবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ছিটকে গেছেন লিটন দাস। ৭ আগস্ট দেশে ফিরে স্ক্যান করাবেন এ ওপেনার।

মুশফিকুর রহিম ও শরিফুল ইসলামও চোট পেয়েছেন শুক্রবারের ম্যাচে। অনেক দিন ধরেই চোটের সঙ্গে লড়াই করছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এশিয়া কাপ দিয়ে জাতীয় দলের ফেরার আশায় আছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়া ইয়াসির আলি রাব্বিও সে অপেক্ষায়। তাদের চোটের অবস্থা মূল্যয়ন না হওয়া পর্যন্ত নির্বাচকদের জন্য দল গড়া অসম্ভবই বলা যায়। কেননা এশিয়া কাপের পরই বিশ্বকাপ। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও জানিয়েছেন দল চূড়ান্ত করতে তারা আরও সময় নেবেন।

আগামী ২৭ আগস্ট সংযু্ক্ত আরব আমিরাতে বসবে এশিয়া কাপ। সামনে টি-টুয়েন্টি বিশ্বকাপ থাকায় এশিয়া কাপও হবে এই সংস্করণে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...