| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ব্রেকিং নিউজ: আবারও টি-২০ দলে মুশফিকুর রহিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৬ ১৯:৫৪:০৩
ব্রেকিং নিউজ: আবারও টি-২০ দলে মুশফিকুর রহিম

কিন্তু তখন ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না মুশফিকুর রহিম। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নতুন কিছু করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সেখানে দেখা যেতে পারে মুশফিকুর রহিমের সহ আরো দুই এক জন অভিজ্ঞ ক্রিকেটারকে। বাংলাদেশের পরবর্তী মিশন এশিয়া কাপ। যেখানে পরীক্ষা-নিরীক্ষার কোন সুযোগ থাকবে না বিসিবির কাছে।

তাই আবারও সিনিয়র ক্রিকেটারদের দেখা যেতে পারে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের। ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াডে রাখা হতে পারে সাব্বির রহমান এবং সৌম্য সরকারকে। সেইসাথে বাংলাদেশ দলের এখন সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ ইনজুরি। ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান।

তবে সবচেয়ে বড় মাথাব্যথার কারণ ইনজুরিতে এশিয়া কাপ অনিশ্চিত দলের বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান লিটন দাসের। গুরুত্বপূর্ণ দুই উইকেট কিপার ব্যাটসম্যানের ইনজুরির কারনে আবারো বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরছেন মুশফিকুর রহিম।

তবে এশিয়া কাপে বাংলাদেশ দলের সবচেয়ে বড় চমক হতে পারে সাব্বির রহমান এবং সৌম্য সরকার। এই দুই পরীক্ষিত ব্যাটসম্যানের জন্য আবারো খুলে যেতে পারে জাতীয় দলের দরজা। তবে সে ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজে ভালো খেলতে হবে এই দুই ব্যাটসম্যানকে।

জাতীয় দল সংশ্নিষ্ট এক কর্মকর্তা বলেন, “এশিয়া কাপে সেরা দলটাই পাঠাতে হবে। সোহান চোটে পড়ায় মুশফিকের সুযোগ বেড়ে গেছে। জিম্বাবুয়েতে মুনিম শাহরিয়ার ভালো খেলেনি। সেক্ষেত্রে একজন ওপেনারও লাগবে। বড় ইভেন্ট পরীক্ষিত খেলোয়াড়দেরই নিতে হবে। উইন্ডিজে সৌম্য রান করলে টি২০ দলে নেওয়ার চিন্তাভাবনা আছে। সবকিছুই নির্ভর করছে খেলোয়াড়ের ওপর।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...