এসএলসি থেকে এক দারুন সুখবর পেলেন হাসারাঙ্গা
হাসারাঙ্গা ম্যানচেস্টার অরিজিনালস, দ্য হান্ড্রেডস দলের সাথে ১ লাখ পাউন্ডের একটি চুক্তি স্বাক্ষর করেছে। তবে এনওসি না পাওয়ায় এই লঙ্কান প্রার্থীকে চুক্তি বাতিল করতে হয়েছে।
শ্রীলঙ্কা ক্রিকেটের সিইও অ্যাশলে ডি সিলভা ইএসপিএক্রিকইনফোকে নিশ্চিত করেছেন যে টি-টোয়েন্টি দলের এই গুরুত্বপূর্ণ সদস্যকে খেলার অনুমতি দেওয়া হয়নি।
লঙ্কান বোর্ডের চাওয়া, শারীরিক ও মানসিকভাবে সতেজ থেকে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলুক ২৫ বছর বয়সী হাসারাঙ্গা। সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্ট শুরু হবে ২৭ অগাস্ট থেকে। আর বছরের শেষদিকে অস্ট্রেলিয়ায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
হাসারাঙ্গার ‘দা হানড্রেড’-এ খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল আগে থেকেই। ইংল্যান্ডের একশ বলের এই টুর্নামেন্টের সঙ্গে সাংঘর্ষিক ছিল লঙ্কা প্রিমিয়ার লিগের সূচি। তবে শ্রীলঙ্কার এই টুর্নামেন্ট স্থগিত হওয়ার হাসারাঙ্গার সামনে ইংল্যান্ডে খেলার দুয়ার খুলে যায়। শেষ পর্যন্ত অবশ্য বোর্ডের অনুমতি মিলল না।
দুই পক্ষ একমত দলে ২০২৩ আসরের জন্য হাসারাঙ্গাকে ধরে রাখতে পারবে ম্যানচেস্টার অরিজিন্যালস। সেটা হলে আগামী মৌসুমে এই দলেই খেলতে দেখা যেতে পারে তাকে। এদিকে এবারের আসরে হাসারাঙ্গার পরিবর্তে ত্রিস্টান স্টাবসকে দলে ভিড়িয়েছে অরিজিন্যালস।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- নতুন Bajaj Pulsar 150-এ বড় পরিবর্তন, থাকছে TFT ডিসপ্লে ও নতুন ইঞ্জিন
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ দিনের টানা ছুটি, যেভাবে মিলবে
- অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে পে স্কেল, বাড়ছে হতাশা
