জিম্বাবুয়ের বিপক্ষে আজকের মিশনে নেই সাকিব, হচ্ছে ব্যাপক শোরগোল
আমরা সাকিবের কথা বলতে পারি। কারণ জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন তিনি। তিন ম্যাচে সাকিব ১৪৫ রান ও ৮ উইকেট। তিনটি ম্যাচেই তিনি সম্পূর্ণ দক্ষতা দেখিয়েছেন।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে সেই সিরিজের প্রথম ওয়ানডে হয়েছিল সাকিব ও লিটন দাসের। তামিম ইকবাল শূন্য রানে আউট হওয়ার পর লিটন এক প্রান্ত ধরে রেখে সুন্দর ব্যাটিং স্টাইল উপস্থাপন করেন। তার ১১৪ বলে ১০২ রানের দুর্দান্ত ইনিংসে ২৭৬ রানের বিশাল পুঁজি পায় বাংলাদেশ। তরুন আফিফ ৩৫ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন, মেহেদি হাসান মিরাজ ২৫ বলে ২৬ রানের ইনিংস খেলে বাংলাদেশ ২৭০ রানে পৌঁছে যায়।
তারপর শুরু হয় সাকিব ম্যাজিক। বিশ্বসেরা অলরাউন্ডারের স্পিন ঘূর্ণিতে পড়ে মাত্র ১২১ রানে গুঁড়িয়ে যায় জিম্বাবুয়ে। সাকিব একাই নেন ৩০ রানে ৫ উইকেট। তবে সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা হন লিটন দাস।
তৃতীয় ওয়ানডেতে টাইগারদের জয়ের নায়ক তামিম। বাংলাদেশ জয়ী হয় ৫ উইকেট। লক্ষ্য ছিল বেশ বড়, ২৯৯ রানে। তামিমের অনবদ্য শতকে (৯৭ বলে ১১২) বাংলাদেশ ৫ উইকেট হাতে রেখে ১২ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় ।
এবার আর সাকিব নেই। তাই তাকে মিস করবে দল। তবে আশার কথা আগের সিরিজে যিনি শেষ ম্যাচে দল জেতানো সেঞ্চুরি উপহার দিয়েছিলেন, সেই তামিম ইকবাল আছেন। তার নেতৃত্বেই কয়েক ঘন্টা পর ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ।
সঙ্গে আছেন লিটন দাসও। এ স্টাইলিশ ব্যাটারও সবশেষ সিরিজের প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান। এক বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে না থাকা মুশফিকুর রহিম খেলবেন এ সিরিজে। মিস্টার ডিপেন্ডেবলের ফেরাটাও অনেক বড় স্বস্তি।
কাজেই টি-টোয়েন্টি সিরিজের মতো তরুণদের ওপর পুরোপুরি নির্ভর করতে হবে না টাইগারদের। আগের পাঁচ সিরিজে জিম্বাবুয়ানদের তুলোধুনো করা তামিমের দল ফেবারিটের তকমা নিয়েই নামবে মাঠে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
- সোনার চেয়েও দামি আগরউড, ১ গ্রাম ১২ কোটি টাকা
- রূপপুরের প্রথম ইউনিট প্রস্তুত, পারমাণবিক যুগে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, ৮ নদীবন্দরে সতর্কসংকেত
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ
- নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ কত
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- পে-স্কেলে ১৫% বিশেষ সুবিধা বাতিল, যা বলছেন শিক্ষকরা
