| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

৪ গোলের ফাইনাল ম্যাচে নেদারল্যান্ডসের কাছে আর্জেন্টিনার স্বপ্ন ভঙ্গ

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৮ ১১:৪৯:৫১
৪ গোলের ফাইনাল ম্যাচে নেদারল্যান্ডসের কাছে আর্জেন্টিনার স্বপ্ন ভঙ্গ

তবে এবার আর্জেন্টিনার সামনে সুযোগ ছিল তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার। এর আগে ২০০২ ও ২০১০ সালের আসরে ফাইনালে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা। দুইবারই শেষ হাসি হাসে আর্জেন্টিনা। ২০০২ সালে ১-১ গোল ড্র হওয়ার পর টাইব্রেকারে জেতে ৪-৩ ব্যবধানে। আর ২০১০ সালে আর্জেন্টিনার জয় ৩-১ গোলে।

প্রায় এক যুগ পর ২০১০ সালের ফাইনালের প্রতিশোধই যেনো নিলো নেদারল্যান্ডস। পুরো আসরে অপরাজিত থেকেই শিরোপা জিতলো তারা। স্পেনের তেরেসায় হওয়া ফাইনাল ম্যাচে প্রথম মিনিটেই দুইটি পেনাল্টি কর্নার আদায় করে নিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু গোল করতে পারেনি তারা।

শুরুর এ ধাক্কা সামলে পাল্টা জবাব দিতে সময় লাগেনি নেদারল্যান্ডসের। দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের ১৭ মিনিটের মাথায় মারিয়া ভার্সকুরের স্টিক থেকে প্রথম গোল পায় ডাচরা। মিনিট সাতেক পর ব্যবধান দ্বিগুণ করেন সেমিফাইনালে জয়ের কারিগর ফ্রেডরিক মাতলা।

দুই গোলে পিছিয়ে পড়ে তাড়াহুড়ো শুরু করে দেয় আর্জেন্টিনা। অন্যদিকে গতিময় গোছালো খেলা উপহার দিচ্ছিলেন ডাচ মেয়েরা। যার ফলও পায় তারা। তৃতীয় কোয়ার্টারে ম্যাচের ৩৬ মিনিটে তৃতীয় গোল করেন ফেলিস আলবারস। যা তাদের জয় একপ্রকার নিশ্চিত করে দেয়। ম্যাচের ৪৬ মিনিটে অগাস্টিনা গোরজেলানির গোলে ব্যবধান কমায় আর্জেন্টিনা।

দিনের অন্য ম্যাচে তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও জার্মানি। যেখানে ১৪ মিনিটের মাথায় লিনা মিকেলের গোলে লিড নেয় জার্মানি। তবে ৪৯ ও ৫৬ মিনিটে স্টেফানি কারশর করা জোড়া গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। তারাই পায় তৃতীয় হওয়ার খেতাব।

তবে আর্জেন্টিনার জন্য সস্থির খবর হল চ্যাম্পিয়ন হতে না পারলেও আসরের ব্যক্তিগত পুরস্কারে আর্জেন্টিনার জয়জয়কার। সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার তারকা প্লেয়ার মারিয়া গ্রানাত্তো, সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন বেলেন সুচ্চি এবং সর্বোচ্চ গোলস্কোরার (৮টি) হয়েছেন অগাস্টিনা গোরজেলানি। তারা তিনজনই আর্জেন্টিনার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...