| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ-জিম্বাবুর ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের দিন-তারিখ চূড়ান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০৫ ২১:০২:৩৯
বাংলাদেশ-জিম্বাবুর ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের দিন-তারিখ চূড়ান্ত

শুরুর আগেই জানা গেল টাইগারদের জিম্বাবুয়ে সফর হবে ছোট। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল অংশ নেবে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছিল। পরে টেস্ট বাদ দিয়ে, ওয়ানডে সিরিজে পাঁচ ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে।

কিন্তু শেষ পর্যন্ত সেটাও বহাল থাকলো না। বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর হলো আরও সংক্ষিপ্ত। নির্ভরযোগ্য সূত্রের খবর, ওয়ানডে কমে গেল দুটি। এখন সমান তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

বিসিবি বা জিম্বাবুইয়ান ক্রিকেট বোর্ড এখনো আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা না করা হলেও কবে কোন ম্যাচ, তার দিন-তারিখও চূড়ান্ত।

আগামী ২৮ জুলাই জিম্বাবুয়ের মাটিতে প্রথম ওয়ানডে টাইগারদের। ৩০ জুলাই দ্বিতীয় ওয়ানডে এবং ১ আগস্ট হবে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচ। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১ টায়।

এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মাঠে গড়াবে ৪ আগস্ট। বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৬ ও ৮ আগস্ট। খেলা শুরু হবে, বাংলাদেশ সময় বিকেল ৪ টা ১৫ মিনিটে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...