| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

পুরোনো কোচ বরখাস্ত, নতুন কোচ পেলেন মেসি-নেইমাররা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০৫ ২০:০৮:৫৭
পুরোনো কোচ বরখাস্ত, নতুন কোচ পেলেন মেসি-নেইমাররা

গত মৌসুমে লিগ ওয়ানের শিরোপা জিতেছিল তারা। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থ হওয়ায় পাচেত্তিনোর চাকরি বাঁচানো যায়নি। ১৮ মাস পর বরখাস্ত হলেন আর্জেন্টাইন কোচ।

২০২১ সালে ম্যানচেস্টার সিটির কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল পিএসজি। গত আসরে তারা বাজেভাবে হারে রিয়াল মাদ্রিদের কাছে। চ্যাম্পিয়নস লিগে এমন ব্যর্থতার পরই পচেত্তিনোকে নিয়ে ভীষণ সমালোচনা হচ্ছিল। অবশেষে তাকে বিদায়ই নিতে হলো।

নতুন কোচের দায়িত্ব পাওয়া গাল্টিয়ের আরেক ফরাসি ক্লাব নাইসে এক মৌসুম কাটিয়েই (দলকে পঞ্চম স্থানে এনে) দায়িত্ব ছেড়ে দিলেন। মেসি, নেইমার, এমবাপেদের কোচিং করানোর লোভ সামলানো যে কঠিনই ছিল তার জন্য!

এর আগে ফরাসি ক্লাব লিলেতে সাড়ে তিন বছর কোচিং করিয়েছেন গাল্টিয়ের। সেখানে ছিল ঈর্ষণীয় সাফল্য। লিলেকে রেলিগেশন থেকে টেনে তুলেছেন, পুরো মৌসুমে দায়িত্ব পাওয়ার পর করেছেন দ্বিতীয়। পদত্যাগের আগে ওই ক্লাবকে দশ বছরের মধ্যে প্রথম লিগ ওয়ান শিরোপাও জিতিয়েছেন ৫৫ বছর বয়সী এই কোচ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...