| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেতৃত্ব পাওয়ার কথা থাকলেও তা পাননি পাকিস্তানি এই টপ অর্ডার ব্যাটসম্যান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০৪ ১৭:৪৬:১২
নেতৃত্ব পাওয়ার কথা থাকলেও তা পাননি পাকিস্তানি এই টপ অর্ডার ব্যাটসম্যান

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বিশ্বকাপের আগে টুর্নামেন্ট শেষে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন মিসবাহ। এরপর থেকেই নতুন অধিনায়কের খোঁজ শুরু করে পিসিবি।

এআরওয়াই নিউজকে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে শেহজাদ দাবি করেন, তার সঙ্গে বিশ্বকাপের আগে কয়েক দফা সভা করেছিলেন শেঠি। তখন তাকে অধিনায়ক করার এক ধরনের নিশ্চয়তা নাকি দিয়েছিলেন পিসিবি প্রধান।

“২০১৫ বিশ্বকাপের পূর্বে নাজাম শেঠি আনুষ্ঠানিকভাবে আমার সঙ্গে কয়েকবার বসেছিলেন। ওইসব আলোচনায় তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে, (ওয়ানডে) নেতৃত্বের জন্য আমাকে বিবেচনা করা হচ্ছে।”

“তিনি বলেছিলেন, বিশ্বের গণমাধ‍্যম সামাল দিতে এবং বিশ্বের সামনে পাকিস্তানের ভাবমূর্তি ইতিবাচকভাবে উপস্থাপন করতে আমি সক্ষম। ‘আমরা মনে করি, তুমি ভালো বলো…সঙ্গে দারুণ পারফর্ম করছো। তুমি আমাদের সম্পদ। যেহেতু এটা মিসবাহর শেষ টুর্নামেন্ট’ তিনি বলেছিলেন যে ২০১৫ বিশ্বকাপের পর পাকিস্তান দলকে নেতৃত্ব দেব এবং আমার সেই অনুযায়ী আচরণ করা উচিত।”

তবে শেষ পর্যন্ত নেতৃত্ব আর পাওয়া হয়নি শেহজাদের। ওয়ানডেতে অধিনায়ক করা হয় আজহার আলিকে।

এরপর সময়ের সঙ্গে দল থেকেই বাদ পড়ে যান শেহজাদ। টেস্ট ও ওয়ানডেতে ক্যারিয়ারের সবশেষ ম্যাচ খেলেন তিনি ২০১৭ সালে। কেবল টি-টোয়েন্টিতে সুযোগ পাচ্ছিলেন, ২০১৯ সালের অক্টোবরের পর এই সংস্করণেও জায়গা হারান।

জাতীয় দলের হয়ে ১৩ টেস্ট খেলা শেহজাদ ৩ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে করেছেন ৯৮২ রান। ৬ সেঞ্চুরির সঙ্গে ১৪ ফিফটিতে ৮১ ওয়ানডেতে তার রান ২ হাজার ৬০৫। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান করেছেন ১ হাজার ৪৭১, সেঞ্চুরি একটি ও ফিফটি ৭টি। অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে হওয়া বিশ্বকাপের ওই আসরের আগেই টুর্নামেন্টটি শেষে ওয়ানডে ক্রিকেটকে বিদায়ের দিয়েছিলেন মিসবাহ। তখন থেকেই নতুন অধিনায়ক খোঁজা শুরু করে পিসিবি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...