| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

মুনিম-বিজয়ের ওপেনিং নিয়ে কঠিন কথা বললেন অধিনায়ক রিয়াদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০২ ১৩:৪৩:৪৪
মুনিম-বিজয়ের ওপেনিং নিয়ে কঠিন কথা বললেন অধিনায়ক রিয়াদ

তিনি জানালেন, উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিয়েছেন। সে পরিকল্পনায় নতুন এক ওপেনিং জুটি তৈরির কথা ভাবছেন তারা।

মাহমুদউল্লাহ ইঙ্গিত দিলেন, মুনিম শাহরিয়ারের সঙ্গে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে।

শুক্রবার ডমিনিকায় ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘মুনিম এখনো দলে নতুন। বিজয় অনেকদিন পর মাত্র আসলো। ওদেরকে ভালো সময় দিতে হবে। ওরা যেন নিশ্চিন্তে খেলতে পারে এই নিশ্চয়তা দেওয়া টিম ম্যানেজমেন্ট ও আমার দায়িত্ব।’

এরপর মাহমুদউল্লাহ বলেন, ‘সঠিকভাবে যেন সুযোগ পায়। এটা নিশ্চিত করা জরুরী। আমার তরফ থেকে আমি এটা চেষ্টা করব, ঠিকভাবে সুযোগ পেয়ে যেন নিজেদের গেমটা খেলতে পারে। আশা করি ওরা সুযোগ পাবে ও ভালো করবে।’

গত বিশ্বকাপের পর থেকেই ওপেনিং জুটির সমস্যায় ভুগছে বাংলাদেশ।

পাকিস্তান সিরিজে লিটন দাসের অনুপস্থিতিতে নাঈম শেখের সঙ্গে ওপেনিংয়ে পাঠানো হয় নাজমুল হোসেন শান্তকে। ওই সিরিজের শেষ ম্যাচে শান্তকে সরিয়ে সাইফ হাসানকে আনা হয়। তবে তাতে লাভ হয়নি।

সবশেষ ঘরের মাঠে আফগানিস্তান সিরিজে নাঈম শেখের সঙ্গে জুটি বাঁধেন মুনিম শাহরিয়ার। এবার হয়তো এনামুল হক বিজয়ের জায়গাটা পরখ করে নিতে চাইছেন নির্বাচকরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...