| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

মুশফিকের পরিবর্তে দলে আসছে নতুন টাইগার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০২ ১২:৪৭:০৫
মুশফিকের পরিবর্তে দলে আসছে নতুন টাইগার

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, তিনি মুশফিকের শূন্যতা পূরণ করতে চান। তিনি বিশ্বাস করেন যে তিনি অনুশীলনে যতটা সুযোগ পাবেন দলকে নেতৃত্ব দেবেন। যে কারণে লিগ জয়ের স্বপ্ন দেখছেন টাইগার অধিনায়ক।

তিনি বলেন, 'মুশফিক আমাদের অভিজ্ঞ ক্যাম্পেইনার। তবে এটা ওর জায়গা পূরণ করার ভালো একটা সুযোগ। তার জায়গায় যে-ই সুযোগ পাবে তার জন্য এটা অনেক ভালো সুযোগ। আসলে দল হিসেবেই আমাদের জন্য এটা সিরিজ জয়ের সুযোগ, বাংলাদেশের জন্য জেতার সুযোগ।'

দেশের মাটিতে দারুন খেললেও দেশের বাইরে বাংলাদেশ দলের পারফরম্যান্স খুব বেশি ভালো নয়। এমন পরিসংখ্যান মাথায় রেখেই ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। অক্টোবরে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রস্তুতিটাও এখান থেকেই শুরু হচ্ছে বলে জানালেন মাহমুদউল্লাহ।

তিনি বলেন, 'এখান থেকেই আমাদের প্রস্তুতি শুরু হবে। টি-টোয়েন্টি খুব অল্প সময়ের। আপনাকে কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিতে নিতে হবে। সেই সঙ্গে নিজেদের দক্ষতা প্রমাণ করতে হবে। আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই এগোচ্ছি। আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলতে চাই। যে চ্যালেঞ্জই আসুক আমরা মোকাবেলা করতে চাই।'

বিদেশের মাটিতে পারফরম্যান্সের ঘাটতির কথা স্বীকার করে মাহমুদউল্লাহ বলেন, 'হোম কন্ডিশনে আমরা অনেক বেশি ধারাবাহিক। অ্যাওয়ে ম্যাচে উন্নতির ঘাটতি এখনও আছে। এখানে আরও ভালো হতে হবে, এটা আমি স্বীকার করি। বেশ কয়েকজন খেলোয়াড় আছে যারা এখনও তরুণ, অনভিজ্ঞ। ওদেরকে সময় দিতে হবে। বিশ্বকাপের আগে আমরা আরও ১০-১২টি ম্যাচ খেলব। ওরা যেন যথেষ্ট সুযোগ পায়। ওরা সুযোগ কাজে লাগাতে পারলে ওদের জন্যও ভালো, দলের জন্যও ভালো।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...